রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে কি ফিরতে চলেছে শাহরুখ–কাজল জুটি?
শাহরুখ–কাজল জুটি ফের বড়পর্দায়
'জিরো’ ছবির পর আর সেভাবে বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি শাহরুখ খানকে। 'পাঠান’ ছবিতে শাহরুখ অভিনয় করছেন এরকমটা শোনা গেলেও এখনও অভিনেতা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। এরই মধ্যে আবার এক বিরাট খবরে হইচই পড়ে গিয়েছে বি–টাউনে। 'দিলওয়ালে’র পর ফের আরও একবার বলিউডের রোম্যান্টিক জুটি শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে দেখা যাবে। পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবিতে এই জুটি ফের নিজেদের ম্যাজিক দেখাতে পারেন বলে খবর। রিপোর্ট অনুযায়ী, হিরানির কমেডি ছবিতে শাহরুখ–কাজলকে দেখা যেতে পারে। এছাড়াও এই সিনেমাতে থাকবেন বিদ্যা বালান, তাপসী পান্নু, মনোজ বাজপেয়ী ও বোমান ইরানির মতো অভিনেতারা।

আবার একসঙ্গে শাহরুখ–কাজল
গত বছরই শাহরুখ খান ও কাজল তাঁদের আইকনিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর ২৫ বছরের পূর্তি পালন করেছেন। আবার এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা রয়েছে। এক সংবাদমাধ্যমের রিপোরট অনুযায়ী, রাজকুমার হিরানির এই সিনেমাটি অভিভাবস নিয়ে এবং এক ব্যক্তি ও তাঁর পরিবারের ভারত ও কানাডা এই দুই দেশের সফরকে ঘিরে তৈরি হয়েছে।

শাহরুখের স্ত্রীর ভূমিকায় কাজল
কাজল এই ছবিতে শাহরুখের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারেন বলে মনে করা হচ্ছে। তাপসী পান্নুকে সাংবাদিকের চরিত্র করার প্রস্তাব দেওয়া হয়েছে, যিনি ওই ব্যক্তির খবর করার জন্য সীমান্ত পেরিয়ে যান। বিদ্যা বালান এই সিনেমায় শাহরুখ ও তাঁর পরিবারকে এই সফরে সহায়তা করবেন। মনোজ বাজপেয়ী ও বোমান ইরানির ভূমিকাও এই সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা করা হবে।

সিনেমার অন্যান্য দায়িত্বে যাঁরা রয়েছেন
রিপোর্ট অনুযায়ী, এই সিনেমায় সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র এবং গীতিকার স্বনন্দ কিরকিরে। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজকুমার হিরানি ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্ট। ২০২২ সালের এপ্রিল থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

শাহরুখ ও কাজলের শেষ ছবি
শাহরুখ এই সিনেমা ছাড়াও 'পাঠান' ছবিতে অভিনয় করছেন বলে জানা গেলেও তা নিয়ে কোনও নিশ্চিত খবর নেই। অন্যদিকে কাজলের শেষ ছবি ত্রিভঙ্গ, যা এ বছরের গোড়ার দিকে নেটফ্লিক্সে মুক্তি পায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications