কিং খানের হাত ধরে জওয়ানেই বলিউড অভিষেক থালাপতি বিজয়ের? জোরদার হচ্ছে জল্পনা

কিং খানের হাত ধরে জওয়ানেই বলিউড অভিষেক থালাপতি বিজয়ের? জোরদার হচ্ছে জল্পনা

বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে খানিক দূরেই সরিয়ে রেখেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর আগামী ছবি কবে আসবে তা নিয়ে আগ্রহের শেষ ছিল না আপামর ভক্তকুলের। আর এবার দর্শকদের সেই সব মনের আশা পূরণ করতে যেন কল্পতরুর মত আবির্ভাব হয়েছে কিং খানের। কারণ আর মাত্র একটি নয়, বরং সিনেমার হ্যাট্রিক করার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। শাহরুখের আগামী সিনেমাগুলির মধ্যেই অন্যতম জওয়ান। আর ফার্স্ট লুক ইতিমধ্যেই এসেছে সামনে। কিন্তু এর পরেই ফের এই সিনেমার স্টারকাস্ট নিয়ে তৈরি হচ্ছে নয়া জল্পনা।

জওয়ান-বাদশা

জওয়ান-বাদশা

বলিউডের বাদশাহ শাহরুখ খান আজকাল তাঁর আগামী ছবি জওয়ান নিয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন। দীর্ঘদিন পর পাঠান-এর সঙ্গে সঙ্গে অন্যতম এই ছবির মাধ্যমেও বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। কিছুদিন আগে শাহরুখের এই ছবির একটি পোস্টারও প্রকাশিত হয়েছিল, যাতে তাঁর মুখে ব্যান্ডেজ বাঁধা নতুন লুক নিয়ে বেশ ভালোই চর্চা চলেছে দর্শক মহলে। আর এই পোস্টার প্রকাশের পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাদশার এই ছবির জন্য। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত তামিল পরিচালক অ্যাটলি এবং তিনি এটি পরিচালনাও করছেন। সম্প্রতি ছবিটি সম্পর্কিত একটি নতুন আপডেট সামনে এসেছে। কানাঘুষো শোনা যাচ্ছে তামিল ফিল্মের নাকি এক বড় তারকাকে দেখা যেতে চলেছে জওয়ান সিনেমায়।

বিজয়-জওয়ান যোগ

বিজয়-জওয়ান যোগ

যদিও এই ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে সর্বত্র আলোচনা চলছে, কিন্তু এখন খবর এমনও শোনা যাচ্ছে যে শাহরুখ খান অভিনীত এই সিনেমায় দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টার থালাপতি বিজয়কেও নাকি ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে। পাশাপাশি এই ছবির প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা। এর আগে প্রকাশ্যে এসেছিল যে জওয়ান ছবিতে দীপিকা পাড়ুকোনেরও একটি ছোট ভূমিকা রয়েছে। শুধু থালাপতি বিজয় নন, এই ছবিতে সানিয়া মালহোত্রা, রানা দাগ্গুবাতি এবং সুনীল গ্রোভারকেও দেখা যাবে বলে জানা গিয়েছে।

 আগামী ছবিতে বাদশা

আগামী ছবিতে বাদশা

শাহরুখ খান অভিনীত এই ছবিতে বলিউড ও দক্ষিণী অভিনেতাদের উপস্থিতির কারণে ছবিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। জওয়ান ছাড়াও শাহরুখ খান আজকাল অনেক ছবিতে ব্যস্ত। আর মাধবনের ছবি রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। একই সময়ে শাহরুখ খান আমির খানের বহুল আলোচিত ছবি লাল সিং চাড্ডা-তে একটি ছোট চরিত্রে অভিনয় করতে চলেছেন। এছাড়া শাহরুখ খানের পাঠান ছবিও বড় পর্দায় আসছে শিগগিরই।

হলিউড ছবির সঙ্গে তুলনা

হলিউড ছবির সঙ্গে তুলনা

তবে জওয়ান ছবির পোস্টার রিলিজের সঙ্গে সঙ্গেই এটি নিয়ে চলছে আরও এক চর্চা। কারণ এই পোস্টারটি হলিউড ফিল্ম ডার্কম্যানের সাথে তুলনা করা হচ্ছে, অনেকের মতে জওয়ানের পোস্টারের সঙ্গে মিল রয়েছে হলিউডের এই ছবির। তবে এই বিষয়ে উত্তর দিতে গিয়ে শাহরুখ সম্প্রতি তাঁর ছবিটি সম্পর্কে বলেছেন, 'এটি একটি সর্বজনীন গল্প, যা ভাষা এবং ভৌগলিক অঞ্চল থেকে আলাদা। এই ছবিটি সবার দেখার জন্যই উপযুক্ত।' এবং এরজন্য সম্পূর্ণ কৃতিত্ব পরিচালক অ্যাটলিকেই দিয়েছেন শাহরুখ। সব ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+