৪৩-এর সুস্মিতা এবছরেই কি বিয়ের পিঁড়িতে উঠছেন! বিয়ের তারিখ নিয়ে জল্পনা জোরদার

প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন ফের খবরে। কয়েকদিন আগেই তাঁর সঙ্গে রোহমন শলের প্রেম নিয়ে তোলপাড় হয় বলিউডের আনাচ কানাচ।

প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন ফের খবরে। কয়েকদিন আগেই তাঁর সঙ্গে রোহমন শলের প্রেম নিয়ে তোলপাড় হয় বলিউডের আনাচ কানাচ। এরকপর কয়েক মাস কাটতেই শোনা যায়, সুস্মিতার সঙ্গে রোহমনের সম্পর্ক ভেঙে যেতে চলেছে। আর তাও আবার উঠে আসে রোহমনেরই একটি পোস্টকে ঘিরে।

ব্রেক আপ-এর খবর মিথ্যা!

সুস্মিতা -রোহমনের ব্রেক আপের খবর যখন বলিউডের আকাশে, বাতাসে ঘোরাফেরা করছে, তখনই আরও একটি ছবিতে দেখা যায় সুস্মিতা ও রোহমন ঘনিষ্ঠতায় আবদ্ধ। এরপর থেকেই গুঞ্জন রোহমন ও সুস্মিতাকে নিয়ে।

ব্যস্ত রোহমন-সুস্মিতা

সবকিছু ঠিকঠাক থাকলে সুস্মিতা সেন এই বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আপাতত রোহমন ও সুস্মিতা দুজনেই প্ল্যান করতে ব্যস্ত। ৪৩ বছরের সুস্মিতার সঙ্গে ২৭ বছরের রোহমনের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এযাবৎকালে। আর সমস্ত তথ্যকে কার্যত পাত্তা না দিয়ে এবার প্রেমকে পরিণতি দেওয়ার পথে এই বঙ্গতনয়া।

কাউকে জানাতে চাইছেন না সুস্মিতা-রোহমন

আপাতত বিয়ের বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন সুস্মিতা সেন ও রোহমন। যদিও শোনা যাচ্ছে , বিয়ের ভেন্যু নিয়ে দুই তারকার মধ্যে বিস্তর আলোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+