Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমন খান বিয়ে করছেন নাকি?

সলমন খান বিয়ে করছেন নাকি?
মুম্বই, ১০ মার্চ : বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। তাও দেশের মোস্ট 'এলিজেবল ব্যাচেলার' তকমা অনাযাসেই লাগানো যায় তাঁর গায়ে। তাঁর বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। সেলিব্রিটি থেকে আমজনতার কৌতূহলও অশেষ। তবে এই জল্পনায় হয়তো এবার ইতি পড়তে চলেছে। অন্তত এমন ইঙ্গিতটাই দিলেন বলিউডের দাবাঙ্গ খান।

তবে কী বিবাহবন্ধনে আটকা পড়তে চলেছেন সলমন? সল্লু ভাইয়ের কথা তো সে দিকেই ইশারা করছে। তিনি বলেই দিলেন, আমি এখন পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ১৫ বছর বয়স থেকে আমি কখনও এরকম অনুভব করিনি। দীর্ঘশ্বাস ফেলার সময় শেষ। আমার জীবনে শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে।

আমার বাবা পাঠান, মা হিন্দু,আমি ভাবছি আমার স্ত্রীকে বিদেশ থেকে আনব : সলমন

বিয়ে তো না হয় হল, কিন্তু পাত্রীটি কে? এবারও হেঁয়ালিতেই উত্তরটা বুঝিয়ে দিলেন সলমন। আমি মনুষ্যধর্মে বিশ্বাস করি। আমার বাবা পাঠান, মা হিন্দু, আমার ছোট মা ক্যাথলিক, ভগ্নিপতি পাঞ্জাবী। আমি ভাবছি আমার স্ত্রীকে বিদেশ থেকে আনব।

আর কি কিছু বলার দরকার আছে। সলমন তো বুঝিয়েই দিলেন সাম্প্রতির রোমানিয়ান বান্ধবী লুলিয়া বান্তুরকেই জীবনসঙ্গীনী করতে চলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই লুলিয়াকে ডেট করছেন সলমন।

এর আগে বহুবার, সলমনের সঙ্গে বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিন্তু বিয়ে শব্দটি উচ্চারণ করতেও শোনা যায়নি সলমনের মুখে। নিজের মুখেই এদিন সলমন বলেন, প্রাক্তন বান্ধবীদের বলতে শুনেছেন সলমন যত ভাল বন্ধু তত দুর্বিসহ প্রেমিক। বাকিরা যাই বলুক না কেন লুলিয়া কী বলেন এখন সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+