'রেস থ্রি'-তে কোন 'ডবল ধমাকা' সলমনের! কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে
এবছর ইদে আবারও বক্স অফিসে আসছেন বলিউডের 'ভাইজান ' সলমন খান। সলমনের ছবি 'রেস থ্রি' মুক্তি পেতে চলেছে ১৫ জুন। তার আগে ছবির ট্রেলার থেকে ছবির গান জনপ্রিয়তার তুঙ্গে।
এবছর ইদে আবারও বক্স অফিসে আসছেন বলিউডের 'ভাইজান ' সলমন খান। সলমনের ছবি 'রেস থ্রি' মুক্তি পেতে চলেছে ১৫ জুন। তার আগে ছবির ট্রেলার থেকে ছবির গান জনপ্রিয়তার তুঙ্গে। সলমনের লেখা 'সেলফিশ' গানটিতেও মজে রয়েছেন সুলতান সলমন-ভক্তরা। এদিকে, জানা যাচ্ছে ভক্তদের তাক লাগাতে সলমন এই ফিল্মে নিয়ে আসতে চলেছেন বড়সড় 'ধমাকা'!

সূত্রের খবর , অনুযায়ী 'রেস থ্রি' ছবিতে 'ডবল রোল'-এ দেখা যাবে সলমনকে। এক্ষেত্রে অনেকেরই ৯০ এর দশকের ফিল্ম 'জুড়ুয়া'-র কথা মনে পড়তে পারে। সেই স্মৃতি উস্কেই সম্ভবত এই ছবিতেও 'ডবল রোল' পাওয়া যাবে সুলতানকে । অর্থাৎ ইদে 'ডবল ধমাকা' নিয়েই আসছেন সলমন! তবে এবিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কারণ ছবির ক্লাইম্যাক্স নিয়ে তাঁরা এক্কেবারেই মুখলতে চাননা। ছবির শেষে চরম একটা সারপ্রাইজ দর্শকদের জন্য লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ছবির ক্লাইম্যাক্স-এর শ্যুটিং -এই শুধুমাত্র লেগেছে ৫ দিন। এই ক্লাইম্যাক্সে কী ঘটতে চলেছে তার একটুকরো ঝলক দেওয়া হয়েছে ছবির ট্রেলারে। ছবির পরিচালক রেমো ডিসুজডা জানিয়েছেন সলমন যেভাবে ক্লাইম্যাক্স চেয়েছিলেন সেভাবই সমস্ত কিছু শ্যুটিং করা হয়েছে। শেষের দৃশ্যেও রয়েছে বিখ্যাত গাড়ি ধাওয়া করার দৃশ্য। যা 'রেস' সিরিজের অন্যতম অংশ। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে 'রেস থ্রি'-র ক্লাইম্যাক্স। ইদের মরশুমে ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুন।












Click it and Unblock the Notifications