এখন কি তবে অ্যামি জ্যাকসন জাদুতে ক্লিন বোল্ড হলেন সলমন খান?
ঋতু বদলানোর মতো বলিউডের সুপারকুল অভিনেতা সলমন খানের 'রিলেশনশিপ স্ট্যাটাস'। আজ 'সিঙ্গল' তো কাল নতুন বান্ধবী এইভাবেই দিনের পর দিন চলছে দাবাং খানে লাভ লাইফ।
ঋতু বদলানোর মতো বলিউডের সুপারকুল অভিনেতা সলমন খানের 'রিলেশনশিপ স্ট্যাটাস'। আজ 'সিঙ্গল' তো কাল নতুন বান্ধবী এইভাবেই দিনের পর দিন চলছে দাবাং খানে লাভ লাইফ। [(ছবি) রজনী-অক্ষয়ের ২.০ পোস্টার প্রকাশে আমন্ত্রণ পাননি, তবু হাজির সলমন খান]
রোমানিয়ার টেলিভিশন সঞ্চালক লুলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সলমনের। মিডিয়ায় জোর খবর ছিল ১৮ নভেম্বর বিয়ে করবেন সলমন-লুলিয়া। শেষমেষ তাও হল না। তবে এখন মনে হচ্ছে জীবনে নতুন লাভ ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন সল্লুভাই। [(ছবি) সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের ব্রেক আপের পিছনে ছিল এই ১০ কারণ]

লুলিয়া সলমনের জীবন থেকে যাওয়ায় সেই জায়গায় আরও এক বিদেশিনী চলে এসেছেন সলমনের নজরে। নাম অ্যামি জ্যাকসন। অ্যামির সঙ্গে যে সলমনের বন্ধুত্ব ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে তা চোখ এড়াচ্ছে না কারোরই। [(ছবি) হরেক বিকিনিতে সুপারহট অভিনেত্রী অ্যামি জ্যাকসন]
সলমনের ভাই সোহেল খানের 'ফ্রিকি আলি' ছবির সেট থেকেই অ্যামি ও সলমনের বন্ধুত্ব বাড়তে শুরু করে। রজনীকান্ত, অক্ষয় কুমার অভিনীত ২.০-র (এই ছবিতে অ্যামি জ্যাকসনও অভিনয় করছেন)ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে আচমকাই হাজির হয়ে গিয়েছিলেন সলমন। তাও আবার কোনও আমন্ত্রণ ছাড়াই। মুখে যতই সল্লুভাই বলুন রজনীকান্ত স্যারের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন কিন্তু মঞ্চে তাঁর চোখ যে অ্যামির দিক থেকে সরছিলই না। [(ছবি) ভাগ্নে আহিলের সঙ্গে সলমনের এই ছবিগুলি আপনার মন ভরিয়ে দেবে]
অনেকেই ভাবতে শুরু করেছেন সলমনের জীবনে নতুন লাভ ইন্টারেস্ট হয়ে ঢুকে পড়েছেন অ্যামি। অদূর ভবিষ্যতে যদি সলমন অ্যামির সঙ্গে সিনেমা করার কথা ঘোষণা করেন তাতেও এখন মনে হয় না অবাক হওয়ার কিছু আছে।












Click it and Unblock the Notifications