বড় পর্দায় সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে নারাজ সলমন?

সলমনের পরবর্তী ছবি সুরজ বরজাতিয়ার প্রেম রতন ধন পায়ো-তে সলমনের বিপরীতে সোনম কাপুরকে দেখা যাবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, পরিচালকের প্রথম পছন্দ কিন্তু ছিলেন সোনাক্ষীই। কিন্তু সলমন আবার একবার সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে চাননি। তাই তাঁর আবদারেই সোনাক্ষীর ভাবনা ছেড়ে সোনমকে নিয়ে সলমনের সঙ্গে বড়পর্দায় নয়া রসায়ন তৈরি করার কথা ভাবছেন পরিচালক।
সোনাক্ষীর বলিউডে আসার পিছনে সবচেয়ে বড় হাত সলমনেরই। অথচ তিনিই কেন আর সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না। তবে কী সলমনের ভক্তরা সোনাক্ষীর সঙ্গে সল্লুভাইয়ের জুটি দেখে দেখে ক্লান্ত নাকি সলমন বারবার সোনাক্ষীর সঙ্গে অভিনয় করতে করতে নিজেই বিরক্ত? নাকি আকি অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে সোনাক্ষীর ঘণিষ্ঠতায় ক্ষুব্ধ সলমন।
তবে সে যাই হোক, সোনাক্ষীর পরে সোনমের সঙ্গে সল্লুভাইয়ের অনস্ক্রিন রসায়ন কতটা জমে তা দেখাটা বেশ চমকপ্রদ হবে। সলমন-সোনেমর জুটি দর্শকই বা কতটা গ্রহণ করেন তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications