রণবীর কাপুরের বিয়ের রিসেপশনে কি আমন্ত্রিত তাঁর প্রাক্তন প্রেমিকারা?‌

রণবীর কাপুরের বিয়ের রিসেপশনে কি আমন্ত্রিত তাঁর প্রাক্তন প্রেমিকারা?‌

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিগ ফ্যাট ওয়েডিং–এর আর মাত্র কয়েকটা দিন বাকি। যদিও এই বিয়ে নিয়ে রণবীর ও আলিয়া দুই পক্ষই কোনও মন্তব্য এখনও করেননি। এমনকী রণবীর কাপুরের মা নীতু কাপুরও এই বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মশকরা করছেন। তিনি বলেছেন, '‌মনে হয় তাঁরা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে।’‌ তবে ভাট পরিবারের তরফ থেকে রবীন ভাট ও রাহুল ভাট উভয়ই এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

রণবীর কাপুরের বিয়ের রিসেপশনে কি আমন্ত্রিত তাঁর প্রাক্তন প্রেমিকারা?‌

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ সূত্রের খবর, বিয়ের পর আলিয়া ও রণবীরের গ্র‌্যান্ড রিসেপশন পার্টি হবে তাজ ল্যান্ডস এন্ডে, যেটি মুম্বইয়ের বান্দ্রাতে অবস্থিত। শুধু তাই নয়, রণবীরের অতিথিদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মতো প্রাক্তন প্রেমিকারা। সূত্রের খবর, '‌সকলে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। তাই অস্বস্তিতে পড়ার মতো কোনও কারণ নেই। এমনকী ক্যাটরিনা ও আলিয়া একসঙ্গে ফারহান আখতারের পরিচালনায় জি লে জরা সিনেমায় অভিনয়ও করছেন। আলিয়া ক্যাটরিনার বিয়েতে গিয়ে তাঁকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়ে এসেছেন। তেমনি রণবীর সিং ও রণবীর কাপুর দু’‌জনেই ভালো বন্ধু এবং তাঁরা একে–অপরের কাজকে শ্রদ্ধা করেন। তাই রণবীর–আলিয়ার বিয়ের রিসেপশনে এই দম্পতিরা এসে শুভেচ্ছা জানিয়ে গেলে তা অবাক হওয়ার কোনও বিষয় নেই। রণবীর–আলিয়ার রিসেপশনে আসতে পারেন সব খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও রণবীর ও আলিয়ার সহ–অভিনেতা অভিনেত্রীরা।

সূত্রের খবর, ইন্ডাস্ট্রিতে যাঁরা রণবীর–আলিয়ার কেরিয়ারে অবদান রেখেছেন তাঁদের নিয়ে তারকা জুটি তাঁদের বিয়ের উৎসব উদযাপন করতে চান। বি–টাউনের তারকাদের ইতিমধ্যেই ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে তাঁদের ১৭ এপ্রিলের দিনটি ফাঁকা রাখতে বলেছেন। কারণ ওইদিন গ্র‌্যান্ড রিসেপশন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+