নিকের দেওয়া আংটির চেয়েও বড় আংটি পেলেন প্রিয়াঙ্কা! প্রকাশ্যে এল ছবি
সদ্য তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার হবু স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস ফিরে গিয়েছেন দেশে। এরপর এক আংটিকে ঘিরে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সদ্য তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার হবু স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস ফিরে গিয়েছেন দেশে। এরপর এক আংটিকে ঘিরে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। যে আংটি নিকের দেওয়া ২০০০০০ ডলারের আংটির চেয়েও আকারে বড়!

ডিজাইনার মণীশ মালহোত্রার তরফে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে একটি বিশাল আংটির আদলের শো পিসের সঙ্গে ছবি তোলেন প্রিয়াঙ্কা। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন 'ওহ দ্যাট রিং'! অনেকেই মনে করছেন হবু স্বামী নিক জোনাসের সঙ্গে মজার ছলে কটাক্ষ করতেই এমন ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা! যদিও সেই প্রশ্নের সঠিক উত্তর কিছু খুঁজে পাওয়া যায়নি, তবে আপাতত প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর নতুন আংটির ছবি ভাইরাল।

এদিকে, আপাতত লাখ টাকার প্রশ্ন একটাই , কবে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা! যদিও সে নিয়ে মুখ খুলতে চাননি প্রিয়াঙ্কা বা নিক কেউই। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক তাকলে আগামী অক্টোবর মাসেই বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা ও নিক।












Click it and Unblock the Notifications