মিঠুনও কি এবার বিজেপিতে! জল্পনা বাড়ালেন অনুপম হাজরা
একসময়ে তাঁরা দুজনেই ছিলেন ঘাসফুল শিবিরের সৈনিক। তবে এরপর আমূল পরিবর্তন হয়েছে বাংলার রাজনীতির। গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। অনুপম হাজরা বীরভূমে অনুব্রতর ছাতা পেরিয়ে চলে এসেছেন বিজেপিতে।
একসময়ে তাঁরা দুজনেই ছিলেন ঘাসফুল শিবিরের সৈনিক। তবে এরপর আমূল পরিবর্তন হয়েছে বাংলার রাজনীতির। গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। অনুপম হাজরা বীরভূমে অনুব্রতর ছাতা পেরিয়ে চলে এসেছেন বিজেপিতে। আর এবার জল্পনা, তৃণমূলে অনুপমের আরও এক সঙ্গী মিঠুন চক্রবর্তী নাকি যোগ দিতে পারেন বিজেপিতে! কেন এমন জল্পনা উঠে আসছে , দেখে নেওয়া যাক।
অনুপমের পোস্ট
অনুপম হাজরা এক সাম্প্রতিক ফেসবুক পোস্ট-এ মিঠুনের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন। যার ট্যাগ লাইনে লেখা রয়েছে '..শীঘ্র...'। আর এই ট্যাগ লাইন ঘিরেই জল্পনা তুঙ্গে উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, বিজেপিতে কি এবার যোগ দিতে চলেছেন মিঠুন?

বিজেপিতে পোক্ত টলিউড শিবির
কয়েকদিন আগেই টলিউডের একের পর এক নামী তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। পার্ণো মিত্র থেকে রিমঝিম মিত্র সহ একাধিক তারকা যোগ দিয়েছেন এই গেরুয়া শিবিরে। টলিউড থেকে সদ্য ১২ জন তারকা বিজেপি শিবিরের হাত পোক্ত করার পর এবার জল্পনা মিঠুনকে নিয়ে।

বিজেপি ও মিঠুন!
শোনা যাচ্ছে , যে সমস্ত শিল্পীদের চলচ্চিত্র জগত থেকে বিজেপি শিবিরে নিতে চাইছে, তাঁদের তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীরও। এককালে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মিঠুনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল সারদাকাণ্ডে। যদিও তা এথন পুরনো অধ্যায়। আপাতত জল্পনা , বিজেপি শিবিরে কি আদৌ যাবেন মিঠুন?












Click it and Unblock the Notifications