সলমনের সামনেই ক্যাটকে মজার ছলে প্রপোজ করেন ভিকি! এবার বিয়ের গুঞ্জন ঘিরেও ফের 'সল্লু কনেকশন'

সলমনের সামনেই ক্যাটকে মজার ছলে প্রপোজ করেন ভিকি! এবার বিয়ের গুঞ্জন ঘিরেও ফের 'সল্লু কনেকশন'

ঘটনা বহু আগের। ২০১৯ সালে এক অ্যাওয়ার্ড শোতে তখন সঞ্চালক হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন ভিকি কৌশল। এহেন তারকা তখন কার্যত সুপারস্টার হওয়ার পথে। তাঁর ফ্যান ফলোইংও কম নেই! এমন পরিস্থিতিতে সলমনের সামনেই একবার তিনি ক্যাটরিনাকে প্রপোজ করেন! যদিও তা ছিল মজার ছলে! এরপর ২ বছর ঘুরতেই ভিকি-ক্যাটরিনার প্রেমের গুঞ্জনের মাঝেই শুরু তাঁদের বিয়ের গুঞ্জন। ফের আসছে 'সলমন খান কানেকশন'।

 কী ঘটেছিল ২০১৯ সালে?

কী ঘটেছিল ২০১৯ সালে?

প্রসঙ্গত, ২০১৯ সালে ক্যাটরিনা কাইফকে একঅ্য়াওয়ার্ড শোতে মজার ছলে ভিকি বলেছিলেন, চারিদিকে বিয়ের মরশুম চলছে, তো আমি ভাবছি যে তোমাকে জিজ্ঞাসা করেই ফেলি যে , 'মুঝসে শাদি করোগি?' বিয়ের প্রস্তাব পেতেই লাজুক ক্যাটরিনা মজার ছলে জানান, 'সাহস নেই!' ঘটনা ঘটে সলমনের সামনেই। সলমনও মজার ছলেই প্রতিক্রিয়া দেন। গোটা ঘটনা ধরা পড়ে ভিডিওতে।

 প্রেমের গুঞ্জনে সিলমোহর!

প্রেমের গুঞ্জনে সিলমোহর!

এদিকে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনিল কাপুরের পুত্র হর্ষ বর্ধন জানিয়ে দেন যে ভিকি কৌশল আর ক্যাটরিনা একসঙ্গেই রয়েছেন প্রেমে। এতদিন যা নিয়ে গুঞ্জন চরমে ছিল, তাকে কার্যত মান্যতা দিয়ে দেন হর্ষ। তিনি জানিয়ে দেন এই খবর সত্য।

ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জন

ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জন

এদিকে, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার প্রেম সম্ভবত পরিণতি পেচতে চলেছে। এদিকে, খবর শুক্রবারই ভিকিকে ক্যাটরিনার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। মনে করা হচ্ছে, দুই পরিবারের তরফে বিয়ের আলোচনা ফের তুঙ্গে।

 বিয়ে ও 'সল্লু কানকেশন'!

বিয়ে ও 'সল্লু কানকেশন'!

জানা গিয়েছে, ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে এবার নাকি গুঞ্জন উস্কে দিয়েছেন সলমনের ডিজাইনারঅ্যাশলে রেবেলো। বহুদিন ধরে সলমনের সঙ্গে কর্মরত অ্যাশলে । ক্যাটরিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে, অ্যাশলে একটি ইন্সাগ্রাম স্টোরি পোস্ট করেন। তাতে ক্যাটকে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে। যদিও ছবিটি একটি ক্যাটরিনা অভিনীত ফিল্মের। তবে তাতে অ্যাশলে লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করছি এই ছবিই একদিন সত্যি হয়ে যাবে। তারপর থেকেই ভিকি ও ক্য়াটের প্রেম পর্ব নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+