ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ?

ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ?
মুম্বই, ২০ অক্টোবর : সেই ২০০৯ সাল থেকে নিজেদের সম্পর্ক ধরে রেখেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। যদিও নিজেরদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে বলেননি রণ-ক্যাট তা বলে একথা গুজব বলে উড়িয়েও দেননি গোটা বিষয়টি।

সম্প্রতি নীরবতা ভেঙে ক্যাটরিনা এটুকু জানিয়েছেন, "রণবীর কাপুর তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রণবীর আমার জীবনের একটা বড় অংশ। কিন্তু আমি খুব শীঘ্র বিয়ে করছি না। আমি এ বিষয়ে এখনও কিছুই ভাবিনি। আমি আমার সম্পর্ক নিয়ে বেশি কথা বলতে চাই না।"

যখন থেকে খবর রটল রণবীর পারিবারিক বাড়ি থেকে বেরিয়ে বান্দ্রায় থাকার জন্য ফ্ল্যাট কিনছেন তখন থেকেই মূলত রণ-ক্যাটের বিয়ের খবর উড়তে শুরু করে। এখন রণবীরের সঙ্গে ক্যাটরিনাও যেহেতু গিয়ে থাকছেন তাই অনেকেই মনে করছেন এবার হয়তো তাহলে একে -অপরের সঙ্গে থাকার বিষয়টা পাকা করে ফেলেছেন। এবং তাই খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিক যুগল।

রণবীর ও ক্যাটরিনার বিয়েতে বাধা নেই কাপুর পরিবারেরও। শোনা যাচ্ছে ২০১৫ সালের ফেব্রুয়ারিতেই বিয়ে হতে পারে ক্যাটরিনা-রণবীরের। ক্যাটরিনা-রণবীর তৈরি তো বিয়ের জন্য? কথা মতো করিনা কাপুর কি ভাই রণবীরের বিয়েতে "শীলা কী জওয়ানি" গানে কোমর দোলাবেন? সে তো সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+