এবছরেই কি চার হাত এক হচ্ছে রণবীর-দীপিকার! বিয়েতে থাকছে চমকও
এবছরেই কি চার হাত এক হচ্ছে রণবীর-দীপিকার! বিয়েতে থাকছে চমকও
'বাজি রাও মস্তানি' যদি দীপিকা পাড়ুকোনের জন্য মাইলস্টোন হয়ে থাকে , তবে 'পদ্মাবত' রণবীরের। এবিষয়ে কার্যত আর দ্বিমত নেই। 'পদ্মাবত' বলতেই রণবীরের অভিনয় দক্ষতার কথাই সামনে আসে। দিকে দিকে তাঁরই প্রশংসা। ছবির সাফল্যে আপাতত মাতোয়ারা দীপিকা রণবীর দুজনেই। এরই মধ্যে বলিউডের আনাচে কানাচে শোনা যাচ্ছে নয়া খবর!

বলিউডে এখন বসন্তের হাওয়া! কিছুদিন আগেই বিয়ে করে ফেলেছেন অনুষ্কা শর্মা। একই পথে অভিনেত্রী শ্রিয়া শরণ, ইলিয়ানাও। সূত্রের খবর, এবার চার হাত এক হতে চলেছে রণবীর ও দীপিকার। আর এই বিয়ে কোনও ডেস্টিনেশন ম্যারেজ হিসাবেই হতে চলেএছ। অনেকটাই বিরাট আর অনুষ্কার বিয়ের মতো। আর এই বিয়ে ২০১৮ সালের মধ্যেই তাঁরা সেরে ফেলতে চলেছেন বলে খবর।
বিশেষ সূত্রে জানা যাচ্ছে, এই বিয়ে ডেস্টিনেশন ম্যারেজ হিসাবে সংগঠিত হতে চলেছে। রণবীর দীপিকা দুজনেই যেহেতু সমুদ্র আর উপকূল ভালোবাসেন, তাই সম্ভবত কোনও বিচ ডেস্টিনেশনেই এই বিয়ে হতে চলেছে। মূলত, দীপিকার বাড়ির সূত্রে জানা গিয়েছে, বিয়ের একটি অনুষ্ঠান বেঙ্গালুরুতে অর্থাৎ দীপিকার বাড়িতে হবে, আরেকটি রিসেপশন হবে মুম্বইতে। ফলে আপাতত বলিউড 'দীপবীর' বিয়ে নিয়ে মাততে চলেছে।












Click it and Unblock the Notifications