বিপাশা কি গর্ভবতী! তুমুল শোরগোল সাম্প্রতিক এক পোস্ট ঘিরে
কয়েকদিন আগেই রমেশ দুরানির পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের বঙ্গ সুন্দরী বিপাশা বসু। সেখানে গিয়ে তিনি একটি হালকা সবুজ রঙের উজ্জ্বল নক্স করা লহেঙ্গা পরে যান। আর এই লহেঙ্গা পরার ধরন নিয়েই উঠছে প্রশ্ন।
কয়েকদিন আগেই রমেশ দুরানির পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের বঙ্গ সুন্দরী বিপাশা বসু। সেখানে গিয়ে তিনি একটি হালকা সবুজ রঙের উজ্জ্বল নক্সা করা লহেঙ্গা পরে যান। আর এই লহেঙ্গা পরার ধরন নিয়েই উঠছে প্রশ্ন।

বিপাশার সঙ্গে এদিন ছিলেন তাঁর স্বামী করণ গ্রোভার। প্রশ্ন উঠছে, যেভাবে বিপাশা লহেঙ্গাটি পরে আসেন, তাতে মনে হচ্ছিল যে তিনি বেবি বাম্প ঢাকতে চাইছেন। এমন দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিপাশার ছবি পোস্ট হতেই এমন প্রশ্ন উঠতে থাকে। ফ্যানকূলের কৌতূহল শুরু হয় যে , বিপাশা গর্ভবতী কি না , তা নিয়ে।
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani) on
প্রসঙ্গত, বিপাশার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই 'অভিনন্দন' বার্তা উঠে আসতে থাকে তাঁর ফ্যানদের কাছ থেকে। যদিও সমস্ত দাবি নস্যাৎ করে দেন বিপাশা। তাঁর দাবি , সন্তান আসা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এইভাবে বিয়ে হওয়ার পরই এই প্রসঙ্গ নিয়ে হইচই বিপাশা যে খুব একটা পছন্দ করছেন না, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন বিপস।












Click it and Unblock the Notifications