অর্জুন রামপাল-সুজানের ঘণিষ্ঠতায় চোখে জল মেহেরের?

সূত্রের খবর অনুযায়ী, পরিচালক অভিষেক কাপুরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহর। হৃতিকের স্ত্রী সুজানও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। রাত সোয়া ১২ টা নাগাদ অর্জুন ও মেহরকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখা গেলেও, পার্টি থেকে আচমকা একাই বেরিয়ে আসতে দেখা যায় মেহেরকে। এবং দৃশ্যতই বিষণ্ণ দেখায় মেহেরকে।
সূত্রের খবর অনুযায়ী রাত আড়াইটে নাগাদ চোখে জল নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসেন। চোখের জল লুকোতে যারপর নাই চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা মিডিয়ার চোখ এড়ায়নি। এর এক ঘন্টা পরেই সুজানও পার্টি থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। সুজান বেরনোর কয়েক মুহূর্তের মধ্যে অর্জুনও বেরিয়ে আসেন।
সূত্রের খবর অনুযায়ী, অর্জুন ও সুজানের ঘণিষ্ঠতাই কার্যত হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এখন হয়তো সেই একই কারণ অর্জুণ ও মেহেরের বৈবাহিক জীবনের তিক্ততা বাড়াচ্ছে।












Click it and Unblock the Notifications