বলিউডের পারফেকশনিস্ট আমির খানও কি তবে 'কপি ক্যাট'?

মুম্বই, ৪ অগস্ট : পিকে ছবিতে আমির খানের নগ্ন দৃশ্যে শোরগোল পড়ে গিয়েছে। আমিরের 'এলিয়ান' অবতারে যেখানে মুগ্ধ বহু আমিরপ্রেমীরা সেখানে এমন সাহসী দৃশ্যে আমিরের সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল পিকে-র যে পোস্টার নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে তা আসলে ১৯৭৩ সালে মুক্তি পাওয়া আর একটি পোস্টারেরই অনুকরণ। সেই পোস্টারে পর্তুগীজ সঙ্গীত শিল্পী কুইম বেরাইরোস নগ্ন অবস্থায় নিজের গোপন অঙ্গকে অ্যাকোর্ডিয়ান দিয়ে ঢেকে রেখেছেন সঙ্গীতশিল্পী। একইভাবে আমিরও দাঁড়িয়েছেন পিকের পোস্টারে শুধু অ্যাকির্ডিয়ানের বদলে টেপ রেকর্ডার ব্যবহার করেছেন আমির।

তবে এক্ষেত্রে বলে রাখা ভাল, এই প্রথমবার নয়, যখন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ছবির পোস্টারের পরিকল্পনা অণুপ্রেরণার নামে অনুকরণ করেছেন।

আসুন ছবিতে দেখে নেওয়া যাক পিকে ছাড়া আমির খানের আর কোন কোন ছবির পোস্টারে হলিউডের অনুকরণ দেখা গিয়েছে।

তলাশ বনাম মিশন ইমপসেবল গোস্ট প্রোটোকল

তলাশ বনাম মিশন ইমপসেবল গোস্ট প্রোটোকল

মিশন ইমপসেবেল- গোস্ট প্রোটকল আমেরিকান গোয়েন্দা ছবি। আমির খানের তলাশ সিনেমার পোস্টার ও টম ক্রুজ অভিনীত মিশন ইমপসেবল গোস্ট প্রোটেকলের পোস্টারে আসামান্য সামঞ্জস্য রয়েছে।

ধুম থ্রি বনাম দ্য ডার্ক নাইট

ধুম থ্রি বনাম দ্য ডার্ক নাইট

দ্য জডার্ক নাইট ব্যাটম্যান সিরিজের একটি হলিউড ছবি। ধুম থ্রি ও দ্য ডার্ক নাইটের পোস্টারে একইভাবে দুই চরিত্র ক্যামেরার দিকে পিঠ করে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে দাঁড়িয়ে রয়েছেন।

গজনি বনাম মেমেন্টো

গজনি বনাম মেমেন্টো

২০০০ সালের থ্রিলার ছবি মেমেন্টো। গজনি ও মেমেন্টো উভয় ছবির অভিনেতার গায়েই কালি দিয়ে একাধিক শব্দ লেখা। এই দুই পোস্টারে অবিকল দাঁড়ানোর ভঙ্গি না থাকলেও থিম একই।

পিকে বনাম কুইম বেরাইরোস অ্যালবাম পোস্টার

পিকে বনাম কুইম বেরাইরোস অ্যালবাম পোস্টার

অ্যালবামের পোস্টারে পর্তুগীজ সঙ্গীত শিল্পী কুইম বেরাইরোস নগ্ন অবস্থায় নিজের গোপন অঙ্গকে অ্যাকোর্ডিয়ান দিয়ে ঢেকে রেখেছেন। একইভাবে আমিরও দাঁড়িয়েছেন পিকের পোস্টারে শুধু অ্যাকির্ডিয়ানের বদলে টেপ রেকর্ডার ব্যবহার করেছেন আমির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+