সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বলিউডের স্বজন–পোষণ নিয়ে চর্চা। ইন্ডাস্ট্রির অনেকেই এ নিয়ে সরব হয়েছেন এবং আঙুল তুলছেন জনপ্রিয় পরিচালক–প্রযোজক ও অভিনেতার দিকে। সুশান্তের মৃত্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর জন্য কিভাবে সকলে দায়ি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার


গত ১৪ জুন মুম্বইয়ের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। তিনি অবসাদে ভুগছিলেন এবং বেশ কিছুমাস ধরে চাপের মধ্যে ছিলেন। ফেসবুক পোস্টে সুতপা লিখেছেন, '‌আমরা মৃত এবং জীবিতদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি ভুলে গেছি।’‌ সুতপা এর আগেও পোস্ট দিয়েছিলেন কিন্তু পরে তা মুছে দেন সোশ্যাল মিডিয়া থেকে।

সুতপা লেখেন, '‌আমরা কখনই জানতে পারি না দুটি ব্যক্তির মধ্যে কী ঘটছে। সোশ্যাল মিডিয়ায় নৈতিক রায় প্রদানের বিষয়টি প্রধান হয়ে উঠছে। আজকে তো দেখছি সকলেই রিলেশনশিপ কাউন্সেলর হয়ে সকলকে যাচাই করতে শুরু করে দিয়েছে। দুঃখের সঙ্গে যুঝতে যুঝতে কখনও কখনও আপনাকে অন্যের প্রতি চরম অনুকম্পা তৈরি হতে পারে, ব্যাথা থেকে শিক্ষণীয় কিছুতে নজর যেতে পারে। জীবনে আরও অনেক কিছু রয়েছে ভাগ করার মতো, তীআই জীবনের সঙ্গে চলুন।’‌ সুতপা আরও বলেন, '‌আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যখন মানুষ সহানুভূতিশীল হওয়ার অজুহাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কাটাছেঁড়া করছে। আমরা যে চলে গেল আমরা তাঁকেই শ্রদ্ধা করতে ভুলে গেছি, বা যে রয়ে গেল তাঁকেও। সেটা বুঝতে পারলেও অনেকটা সহজাত হয় দুঃখটা।’‌

সুশান্তের মৃত্যুতে ইরফান ও সুতপার পুত্র বাবলিও শোক প্রকাশ করেছে ইনস্টাগ্রামে। সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। কিছু ঘনিষ্ঠ বন্ধু সহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+