ইরফানের প্রেম কাহিনি: পাঠান পরিবারের ছেলে বাঙালি মেয়ের প্রেমে পড়লেন! এরপর কী ঘটেছে
ইরফানের প্রেম কাহিনি: পাঠান পরিবারের ছেলে বাঙালি মেয়ের প্রেমে পড়লেন! এরপর কী ঘটেছে
'আংরেজি মিডিয়াম ' ফিল্মটি যাঁরা দেখেছেন, তাঁরা ইরফানের প্রেম কাহিনির সঙ্গে ছবির বেশ কয়েকটি দৃশ্যের মিল পেতে পারেন। একদিকে রুক্ষ মরুপ্রান্তরে বেড়ে ওঠা এক ছেলে আর অন্যদিকে, রাজধানীর চাকচিক্যে উন্নতমানের জীবনে এগিয়ে চলা আর এক মেয়ে, এঁদের দু'জনের প্রেম কাহিনি কিছু কম জমজমাট নয়।

শুরুর কাহিনি
ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক রাজস্থানের রাজপুতদের এলাকা জয়পুরে। সেখানে নিজের ছন্দে বেড়ে উঠছিল এক পাঠান পরিবারের ছেলে। ছেলে যতই বড় হয়, ততই তাঁকে নিয়ে ভাবনা শুরু হয় পরিবারে। তবে সকলেই নিশ্চিন্ত ছিলেন যে বাবার মতোই ইরফানও পারিবারিক ব্যবসা ধরে রাখবে। জয়পুরে কার্যত বাড়ি ভাড়া দিয়ে সংসার চলত ইরফানদের। এরপর ঘটে যায় এক কাণ্ড! (ভিডিও কৃতজ্ঞতা -ইউটিউব, হেডলাইনস টুডে)

শুরু লড়াই
ইরফান যখনই নিজের মাস্টার্স শেষ করছেন, ততদিনে সকলেই নিশ্চিন্ত যে ছেলে আর যাই হোক পাড়ায় ক্রিকেট খেললেও, ক্রিকেটার হবেন না। কারণ ইরফানের ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল প্রবল। এদিকে, ততদিনে লুকিয়ে লুকিয়ে দিল্লির ন্যাশনাল ড্রামা স্কুলের খোঁজ নিতে শুরু করেছেন ইরফান।

এল আমন্ত্রণ
এরপর মাস্টার্স শেষ হতে না হতেই দিল্লি থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমন্ত্রণ চলে এল। ছেলের মনে তখন একটাই বাসনা, 'অভিনেতা' হতে হবে, 'নায়ক' কে ছাপিয়ে গিয়ে অভিনেতা হতে হবে! আর বাড়ির লোককে অবাক করে পাড়ি দিলেন দিল্লিতে। এপর্যন্ত কাহিনি অনেকটা 'আংরেজি মিডিয়াম' ফিল্মের মতো মনে হতেই পারে১ তবে এরপর ঘটল আসল কাণ্ড।

প্রেমে পড়ার পালা!
এনএসডি পৌঁছেই ইরফানের সঙ্গে আলাপ হল বঙ্গতনয়া সুতপার। সুতপা শিকদারের সঙ্গে শুরু হল বন্ধুত্ব। কখনই যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার দুই শিক্ষার্থী প্রেমে পড়ে গেলেন তা নিজেরাও ঠাওরাতে পারলেন না। শুরু হল সফর।

বিয়ে ও এক নতুন পর্ব
এরপর ১৯৯৫ সালে কোর্টে বিয়ে সারলেন ইরফান ও সুতপা। ছোট করেই আয়োজন হয়েছিল বিয়ের। ততদিনে সুতপা বলিউডের একজন নামী স্ক্রিনপ্লে রাইটার। সুতপার লেখা সংলাপ বিভিন্ন ফিল্মে জায়গা করে নিচ্ছিল। আর ইরফানও ততদিনে বলিউডে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। এরপর সংসার আলো করে আসে দুই সন্তান। চলতে থাকে 'কারওয়াঁ' (সফর), যা মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে , অন্য পথে এগিয়ে গেলেন ইরফান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications