ইরফানের প্রথম বাংলা ছবির ট্রেলার-এই তাঁর ঘরানার ঝলক মিলছে , দেখুন ভিডিও
হলিউড থেকে বলিউডে তাঁর অভিনয়ের দাপট সমান। আর এবার টলি পাড়ায় স্বয়ং তিনি। অভিনেতা ইরফান খানের প্রথম বাংলা ছবি 'ডুব'-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে ।
হলিউড থেকে বলিউডে তাঁর অভিনয়ের দাপট সমান। আর এবার টলি পাড়ায় স্বয়ং তিনি। অভিনেতা ইরফান খানের প্রথম বাংলা ছবি 'ডুব'-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে । এই ছবির অভিনেতাই শুধু নন, ছবির প্রযোজকও তিনি। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিন করছেন ইরফান।

প্রযোজক ইরফানের এই ছবি সেন্সর বোর্ডজনিত নানা সমস্যা থেকে শুরু করে নান সমস্যার সম্মুখীন হয়। ছবিটির পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক মোস্তাফা সরওয়ার। উল্লেখ্য, আগে শোনা গিয়েছিল ছবিটি সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে নির্মিত। ছবিটির বিষয়বস্তু নিয়ে সেই সময়ে আপত্তি এসেছিল হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রীর তরফে।
হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে ছবির গল্পটি নির্মিত হয়েছে কী না , তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শেষ পর্যন্ত ঘটনা দৌড়য় সেন্সরবোর্ড পর্য়ন্ত। তবে বিতর্ক সরিয়ে রাখলে , বলা যায়, ট্রেলারেই বোঝা যাচ্ছে এই ছবিতে তাঁর অভিনয়ের ধার আরও শানিয়ে নিতে চলেছেন ইরফান খান। ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী ও তিশা।












Click it and Unblock the Notifications