ইরফান খানের হাতে রয়েছে আর মাত্র একমাস সময়! শোরগোল বলিউডে

এখন যা খবর শোনা যাচ্ছে তা মোটেই আনন্দের নয়। ইরফান খানের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক।

গত ১৫ মার্চ সকলকে চমকে দিয়ে বলিউড অভিনেতা ইরফান খান জানিয়েছিলেন তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। যার পোশাকি নাম নিউরো এন্ডোক্রিন টিউমার। যে খবরের পর শুধু বলিউড নয়, সারা দেশ এমনকী বিদেশ থেকে ভক্তরা শুভকামনা শুরু করেন। তবে এখন যা খবর শোনা যাচ্ছে তা মোটেই আনন্দের নয়। ইরফান খানের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক।

চমকে দেওয়া খবর

চমকে দেওয়া খবর

গত একমাসে অভিনেতার পরিবারের তরফে সেভাবে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে সাংবাদিক উমের সান্ধু যে খবর সামনে এনেছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো ও দুঃখজনক। সান্ঝু দাবি করেছেন, ইরফানের শরীর যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে।

হাতে সময় বিশেষ নেই

হাতে সময় বিশেষ নেই

ক্যানসারে আক্রান্ত ইরফানের পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার একেবারে ফাইনাল স্টেজে রয়েছেন ইরফান। চিকিৎসকেরা নাকি বলছেন, ইরফানের হাতে আর বেশি সময় নেই। মেরেকেটে একমাস সময় রয়েছে। এমনটাই স্যোশাল মিডিয়ায় দাবি করেছেন সান্ধু।

 বিবৃতি নেই পরিবারের

বিবৃতি নেই পরিবারের

যদিও পরিবারের তরফে কোনও বিবৃতি না আসায় কেউ সেভাবে এই খবরকে আমল দিচ্ছেন না। আবার অনেকে এই খবর শুনে ইরফানের কথা ভেবে রীতিমতো মুষড়ে পড়েছেন। বর্তমান সময়ে বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান। তাঁর এহেন খবরে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন মুলুকে ইরফান

মার্কিন মুলুকে ইরফান

ইরফান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে অভিনেতার চিকিৎসা চলছে। বিশাল ভরদ্বাজের ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করার কথা রয়েছে ইরফানের। তবে শরীর খারাপ থাকায় সিনেমার শ্যুটিং পিছিয়ে দিতে হয়েছে। ইরফান সুস্থ হলে তবেই শ্যুটিং শুরু হবে।

ইরফানের ছবি ব্যবসা করছে

ইরফানের ছবি ব্যবসা করছে

এই মুহূর্তে দেশ-বিদেশ মিলিয়ে ইরফান খানের দুটি ছবি পর্দায় চলছে। ব্ল্য়াকমেল ভারতে মুক্তি পেয়েছে। এবং আগের বছর মুক্তি পাওয়া হিন্দি মিডিয়াম ছবিটি চিনে মুক্তি পেয়েছে ও মাত্র তিনদিনে ১০০ কোটি টাকার বেশি রোজগার করে ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+