নিজের অসুস্থতার কথা জানালেন ইরফান, কেমন সেই রোগ

ইরফান খান নিজের অসুস্থতা নিয়ে বিবৃতি জানালেন, বললেন এটা নিউরোএন্ডোক্রাইন টিউমার

কী অসুস্থতায় ভুগছেন ইরফান খান,তা নিয়ে এবার নিজেই প্রকাশ্য়ে বিবৃতি দিলেন। জানিয়ে দিলেন তাঁর রোগটির নাম নিউরোএন্ডোক্রাইন টিউমার। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন অপ্রত্যাশিত কিছু ঘটলে সেটা বড় আকার নেয়, সেরকমই কিছু শেষ কয়েকদিন ধরে হয়েছ।

নিজের অসুস্থতার কথা জানালেন ইরফান, কেমন সেই রোগ

আসলে ইরফান খান যবে থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অজানা অসুস্থতার কথা জানিয়েছেন তবে থেকেই সকলেই একটাই চিন্তায় আক্রান্ত,যে বলিউডের এই তারকার হল কী। নিজের বিবৃতিতে ইরফান আরও জানান তাঁর নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছে। এটা সমস্যাজনক একটি অসুস্থতা। কিন্তু যেভাবে চারদিক থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, তাতে দারুণভাবে সাহায্য করছে। তিনি সকলকে এভাবেই তাঁর পাশে থাকার জন্য অনুরোধ করেছেন। তবে নিজের বার্তায় যাঁরা তার অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিলেন তাঁদের ক্ষান্ত হতে বলেছেন। বলেন, যে নিউরো মানেই শুধু মস্তিষ্ক নয়, পাশাপাশি গুগলের মধ্যে দিয়ে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। ইরফান বলেছেন যাঁরা এই সব আলোচনায় কান না দিয়ে তাঁর কাছে থেকেই জানার আগ্রহ নিয়ে বসেছেন তাঁদের সব জানানোর দায়িত্ব তাঁরই।

ফেব্রুয়ারির ৫ তারিখ প্রথম ইরফান নিজের শারীরিক অস্বস্তির কারণ সোশ্যাল মিডিয়ায় লেখেন। ইরফানের যে রোগটি হয়েছে সেটার ব্যাখ্যা বড় সহজ নয়। তবে তাতেও যতটা সহজভাবে বোঝানো যায় তা হল এন্ডোক্রাইন (হরমোনাল) ও নার্ভাস সিস্টেম থেকে নিওপ্লাজম কোষ তৈরি হওয়া। এরমধ্যে বেশ কিছু ভেনাইন আর কিছু হয় ম্যালিগন্যান্ট। এটা বেশির ভাগ ক্ষেত্রে ইনটেসটাইনে হয়। তবে পাকস্থলী, ফুসফুস,ও সারা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে।

নিজের অসুস্থতার কথা জানালেন ইরফান, কেমন সেই রোগ

এদিকে ইরফানের এই অসুস্থতার জেরে বিশাল ভরদ্বাজ নিজের ছবির শ্যুটিং আপাতত স্থগিত রেখেছেন। এর আগে ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বার্তা। যা নিঃসন্দেহে এক বড় বার্তা। না নিজের বার্তায় ইরফানের কী অসুখ হয়েছে তা নিয়ে মুখ খোলননি তিনি। তবে মানুষ যেভাবে অত্যুৎসাহে ইরফানের অসুস্থতার শিকড় খুঁজতে গিয়ে নিজেদের মস্তিষ্কপ্রসূত গল্পের সাহায্য নিচ্ছে তাতেই আহত সুতপা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+