একের পর এক ইংরেজি ছবির অফার পেয়েছেন ইরফান, স্লাম ডগ মিলিয়নেয়ার দরজা খুলে দিয়েছিল হলিউডের
একের পর এক ইংরেজি ছবির অফার পেয়েছেন ইরফান, স্লাম ডগ মিলিয়নেয়ার দরজা খুলে দিয়েছিল হলিউডের
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধে জয়ী হয়ে ফিরেছিলেন ইরফান। কিন্তু শেষ লড়াইটা জিততে পারলেন না। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জীবন যুদ্ধে হারতে হয়েছে ইরফানকে। শুধু বলিউড নয় হলিউডেও একাধিক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি। জীবনের প্রথমেই মীরা নায়ারের সালাম বম্বে অস্কারের মনোনয়ন পেয়েছিল। তাতেই হলিউডের দরজা খুলে গিয়েছিল ইরফানের কাছে।

হলিউডে একাধিক ছবি
হলিউডে একাধিক ছবি করেছেন ইরফান। স্লামডগ মিলিওনেয়ারের অস্কার জয় সেই পথ আরও সুগম করেছিল। সালাম বম্বের পর ২০০১ সালে ব্রিটিশ ছবি দ্য ওয়ারিয়রে অভিনয় করেছেন ইরফান। তারপরেই স্লামডগ মিলিওনেয়ার তাঁর হলিউডের পথ সুগম করেছিল। ছবিতে পুলিস ইনস্পেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান। এর পর অ্যামেজিং স্পাইডার ম্যান ছবিতে অভিনয়ের সুযোগ পান ইরফান। ২০১৫ সালে জুরাসিক ওয়ার্ল্ড ছবিটি অভিনয় শুরু হয়। তারপরে ২০১৬ সালে ইনফার্নো ছবিতেও দেখা গিয়েছে ইরফান খানকে।

এজেন্টের সুবাদেই হলিউডে রোল প্রাপ্তি
স্লামডগ মিলিওনেয়ারের অস্কার জয়ের পর হলিউডে ভাল এজেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইরফানের। সেই সুবাদে বেশ কয়েকটি ছবির অফার পান। তবে ইরফান যে ভাল অভিনেতা সেটা আঁচ করতে পেরেছিলেন সেই এজেন্ট। সেকারণেই হয়তো একের পর এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তাঁকে। তাতেই একের পর এক হলিউড ছবি করার সুযোগ এসেছে ইরফানের হাতে।

একাধিক ইংরেজি ছবিতে অভিনয়
এছাড়াও একাধিক ইংরেজি ছবিতে অভিনয় করেছেন ইরফান। নেমসেক, লাইফ অফ পাই, দ্য লাঞ্চ বক্স, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আই লাভ ইউ। প্রত্যেকটি ছবিতেই নজর কেড়েছেন তিনি।












Click it and Unblock the Notifications