তামিল সিনেমায় অভিনয় করবেন ইরফান পাঠান, ঘোষণা টুইটারে
তামিল সিনেমায় অভিনয় করবেন ইরফান পাঠান, ঘোষণা টুইটারে
জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। বাঁ–হাতি এই বোলারকে এবার অভিনয় করতে দেখা যাবে রূপোলি পর্দায়। সোমবারই তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভক্তদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন যে দক্ষিণ ভারতীয় সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করবেন।

চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের বিশেষজ্ঞ প্যানেলের অংশ নেওয়া ইরফান পাঠান টুইটারের মধ্য দিয়ে জানান যে, জনপ্রিয় তামিল অভিনেতা বিক্রমের বিপরীতে তিনি অভিনয় করতে চলেছেন। ওই সিনেমাটি পরিচালনা করবেন অজয় জ্ঞানামুথু, যিনি এর আগে ডেমন্ত কলোনি, ইমাইকা নদিগালের মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। যদিও তিনি সিনেমায় কোন ভূমিকায় অভিনয় করবেন সে বিষয়ে স্পষ্ট করে টুইটারে না জানালেও একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি।’ অন্যদিকে পরিচালক নিজেও এক টুইটে লেখেন, 'তোমায় স্বাগত জানাচ্ছি। নতুন রূপে তোমায় দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সময় এসেছে দারুণ কিছু অ্যাকশনের।’ এই ক্যাপশনের সঙ্গে অজয় জ্ঞানামুথু তাঁর এবং ইরফানের একটি ছবি পোস্ট করেন।
ইরফান ২০১২ সাল থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এ বছরই তিনি শেষবারের মতো টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন। তিনি ২৯টি টেস্ট ম্যাচ খেলে ১০০টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাটিংয়েও সিদ্ধহস্ত। ইরফানের ৬টি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে।












Click it and Unblock the Notifications