ফিরে এলেন ইরফান খান, জেনে নিন কী বললেন বিরল রোগে আক্রান্ত এই অভিনেতা

২ মাস নীরব থাকার পর টুইটারে ফিরে এলেন বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান।

ফিরে এলেন ইরফান খান। না দেশে নয়, এখনও চিকিৎসার খাতিরে বিদেশেই আছেন বলিউডের এই অভিনেতা। তবে গত দুমাস চুপ থাকার পর তিনি ফিরলেন টুইটারে। 'কারওয়াঁ' ফিল্মে তাঁর সঙ্গে অভিনয় করছেন দুলকের সালমান ও মিথিলা পালকর। এটিই তাঁদের প্রথম ছবি। ইরফান এদিন হঠাতই টুইট করে তাঁদের রুপোলি পর্দায় অভিষেকের জন্য শুভেচ্ছা জানালেন।

ফিরে এলেন ইরফান খান

টুইটে ইরফান কারওয়া ছবির একটি পোস্টার পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'শুরুতে যে সারল্য থাকে, সেই অভিজ্ঞতা পয়সা দিয়ে কেনা যায় না। কারওয়ায় কাজ করার জন্য দুলকের ও মিথিলাকে শুভেচ্ছা জানাই।' এরপরেই অভিনেতার রসবোধ বেরিয়ে আসে। নিজেকেও কারওয়ার তকমা দিয়ে ইরফান বলেন, 'দুই কারওয়ার সঙ্গেই তোমরা কাজ করেছ। ফিল্মটার সঙ্গেও এবং আমার সঙ্গেও।'

একঘন্টাও কাটতে না কাটতেই দুলকের ওই টুইটের জবাব দেন। ইরফানকে ধন্যবাদ দিয়ে জানান, তাঁর সঙ্গে অভিনয় জীবন শুরু করার থেকে ভাল কিছু হতে পারত না। ইরফানের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। মিথিলাও একটি 'হার্ট' ইমোজি সহকারে ইরফআনের টুইটটি রিটুইট করেছেন। অবশ্য শুধু দুলকের বা মিথিলাই নন, তাঁর এই টুইট আস্বস্ত করেছে তাঁর ভক্তদেরও।

মাস দুয়েক আগে শেষ টুইটে ইরফান জানিয়েছিলেন তিনি বিরল নিউরোএন্ডোক্রাইন টিউমার-এ ভুগছেন। এটি একপ্রকার ক্যানসার হলেও তা দূরারোগ্য নয়। ইরফান বলেছিলেন, পরবর্তীকালে তিনি তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আরও জানাবেন। সেই থেকে আর টুইট করেননি এই অভিনেতা। তবে এদিনের টুইটে তাঁর খোশ মেজাজ দেখে তাঁর ভক্তরা মনে করছেন, আরোগ্যের পথেই আছেন ইরফান।

'কারওয়াঁ' সিনেমাটি পরিচালনা করেছেন আকর্ষ খুরানা। প্রযোজক রনি স্কুওয়ালা। সিনেমার পোস্টারের ট্যাগলাইন দেখে বোঝা যায় এটি জীবনের বিভিন্ন স্তরের তিনজন মানুষের গল্প। যারা কোনও কারণে একে অপরের সঙ্গে মিলিত হয়। এবং তারপর এই তিনজন একসঙ্গে পথ চলা শুরু করে। এ বছরের ১০ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+