আমির কন্যা ইরার বাগদানের আংটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
আমির কন্যা ইরার বাগদানের আংটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান বর্তমানে প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। তিনি মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ড নূপুর শিখরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করে থাকেন। তবে এবার শিরোনাম হওয়ার কারণ ইরার এনগেজমেন্ট রিং। সম্প্রতি নূপুর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ইরাকে তিনি আংটি পরিয়ে দিচ্ছেন। নূপুর আংটি পরা থেকে শুরু করে তাঁর বান্ধবীর সঙ্গে কাটানো অনেক মুহূর্ত দেখিয়েছেন ভিডিওতে। । ভিডিওতে দুজনকেই একে অপরকে চুমু খেতে, কখনও সাইকেল চালাতে আবার কখনও বাগানে একসঙ্গে দোল খেতেও দেখা যায়।
কী দেখা গেল ভিডিওতে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে নূপুর শিখরকে হাঁটু গেড়ে বসে ইরা খানকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। ২২ সেপ্টেম্বর নূপুর শিখর এবং ইরা খানের বাগদান হয়েছিল। নূপুর শিখর পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। তিনি বড় বড় সেলিব্রিটিদের প্রশিক্ষণ দেন। বলা হয়, নূপুর এক সময়ে আমির খানের ফিটনেস প্রশিক্ষকও ছিলেন। তাছাড়া রাজ্য স্তরের টেনিস খেলোয়াড়ও ।

কী জানালেন ইরা
ইরা ও নূপুরের এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি শেয়ার করে ইরা লিখেছেন, 'পোপাই - সে হ্যাঁ বলেছে, ইরা - আমি হ্যাঁ বলেছি।' ইরার এই ভিডিও দেখে শুধু তার ভক্তরাই নয়, সেলিব্রিটিরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। ফাতিমা সানা শেখ লিখেছেন, 'এটি আমার দেখা সবচেয়ে সুন্দর সময় , নুপুর কিতনি ফিল্মি হো।' এ ছাড়া কৃষ্ণা শ্রফ লিখেছেন, 'এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর জিনিস এটি।'

অনেক দিন ধরে সম্পর্কে রয়েছেন নূপুর ও ইরা
ইরা খান ও নুপুর শিখর দীর্ঘদিন ধরে একে অপরকে সঙ্গে সম্পর্কে রয়েছেন। ইরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নূপুরের সঙ্গে তার ছবি শেয়ার করেন। নূপুরকে প্রায়ই পারিবারিক অনুষ্ঠানে ইরার সঙ্গে দেখা যায়। একই সঙ্গে আমির খানের সঙ্গে ইরা ও নূপুরকে অনেকবার দেখা গেছে। নূপুর একজন ফিটনেস কোচ। উল্লেখ্য, আজ নয় দীর্ঘদিন ধরেই ফিটনেস ট্রেনার নুপুর শিখরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে তাঁর। প্রায় সময়ই তিনি তার সঙ্গে ছবি শেয়ার করেন। ইরার পরিবারের যে কোন অনুষ্ঠানেই হাজির থাকেন নুপুর।ইরা দিদার সঙ্গে দেখা করেছেন নুপুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি কিন্তু ইনস্টাগ্রামে দিয়েছেন ইরা। আর দেখে অনুগামীরা অনেক খুশি কিন্তু সেই সঙ্গে মনে জেগেছে নানান প্রশ্নও। আর তা নিয়েই বর্তমানে নেট নাগরিকদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। ছবি দেখেই অনুগামীরা অনুমান করছেন খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা! যদিও সেই বিষয়ে এখনও পুরোপুরি কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications