মালাইকার সঙ্গে আরবাজের বিচ্ছেদের অন্যতম কারণ এই বেটিং, এতদিনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
মালাইকা অরোরা ও আরবাজ খানের মধ্যে মনোমালিন্যের অন্যতম কারণ এই আইপিএল বেটিং।
২০১৬ সালে আরবাজ খান ও মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসে। প্রথমে কেউই এই নিয়ে মুখ না খুললেও ধীরে ধীরে গোটা ঘটনা পরিষ্কার হয়ে যায়। ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে আরবাজ খানকে ডিভোর্স দেন মালাইকা। সেই ঘটনা এতদিনে চাপা পড়ে গিয়েছিল। তবে আরবাজের বেটিং কাণ্ডে তা ফের প্রকাশ্যে চলে এল।

জানা গিয়েছে, মালাইকা অরোরা ও আরবাজ খানের মধ্যে মনোমালিন্যের অন্যতম কারণ এই আইপিএল বেটিং। মালাইকা একেবারেই পছন্দ করতেন না আরবাজ বেটিং করুন। তা সত্ত্বেও আরবাজ শোনেননি। যা মেনে নিতে পারেননি মালাইকা। আরবাজের বেটিংয়ে জড়িয়ে পড়ার বিষয়টি প্রথম থেকেই জানতেন মালাইকা। তা নিয়ে দুজনের মনোমালিন্যও হয়েছিল।
এর পাশাপাশি খান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিশেষ বনিবনা ছিল না মালাইকার। সলমনের ভাই হয়ে সবসময় পিছনের সারিতে থেকেছেন আরবাজ। বিশেষ সফলও নন তিনি। আরবাজের এই ব্যর্থ কেরিয়ার মানতে পারেননি মালাইকা। চেয়েছিলেন সলমনের ছায়া থেকে বেরিয়ে নিজে বড় হয়ে উঠুন আরবাজ। তবে আরবাজ এর ফাঁকেই বেটিংয়ের নেশা ধরে ফেলেন।
সলমনের সঙ্গে কোনওদিনই বনিবনা ছিল না মালাইকার। ফলে বিয়ে টিঁকিয়ে রাখার প্রস্তাব সল্লুভাই দিলেও তাতে কর্ণপাত করেননি মালাইকা। ১৮ বছরের বিয়ে, সংসার ভেঙে আরবাজকে ডিভোর্স দেন বলিউড ডিভা মালাইকা অরোরা।












Click it and Unblock the Notifications