'সঞ্জু'-তে নার্গিসের ভূমিকায় তাক লাগালেন মণীষা! নয়া 'পোস্টার লুক'-এ মাত ইন্টারনেট
২০১৮ সালের অন্যতম বড় হিট হিসাবে প্রতিপন্ন হতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি 'সঞ্জু'। ছবির ট্রেলার থেকে টিজার, পোস্টার সমস্ত কিছুতে এতদিন নজর কেড়ে গিয়এছেন একা রণবীর।
২০১৮ সালের অন্যতম বড় হিট হিসাবে প্রতিপন্ন হতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি 'সঞ্জু'। ছবির ট্রেলার থেকে টিজার, পোস্টার সমস্ত কিছুতে এতদিন নজর কেড়ে গিয়এছেন একা রণবীর। এবার নজর কাড়লেন ৯০ এর দশকের অন্যতম তারকা অভিনেত্রী মণীষা কৈরালা। ছবিতে সঞ্জয় দত্তের মা নার্গিসের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

আগামী ২৯ জুন মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। তাঁর কেরিয়ারে পর পর বেশ কয়েকটি ফ্লপের পর রণবীরের সামনে বড় চ্যালেঞ্জ সঞ্জু। ছবির জন্য যাবতীয় হোমওয়ার্ক ও উপযুক্ত কসরৎ করে নিজেকে তিলে তিলে তৈরি করেছেন কাপুর বংশের অন্যতম দক্ষ অভিনেতা রণবীর। তবে এরপর তাঁর কেরিয়ার ভাগ্য নির্ভর করছে দর্শকের হাতে। এদিকে, ছবির টিজার থেকে ট্রেলারে রণবীর একাই মন জয় করে নিয়েছেন ভক্তদের। কিন্তু এবার লাইমলাইটে অভিনেত্রী মণীষা কৈরালা। তিনি ছবিতে নার্গিসের ভূমিকায় রয়েছেন। মুক্তি পেল তাঁর পোস্টার লুক।
She lovingly called him #Sanju, and now that's what we all do too! Watch the ever so wonderful Manisha Koirala as Nargisji on 29th June. @mkoirala #RanbirKapoor! #RajkumarHiraniFilms @VVCFilms @foxstarhindi pic.twitter.com/QkizS8RMBl
— Rajkumar Hirani (@RajkumarHirani) June 6, 2018
এই ছবিতে,সঞ্জয়ের বাবার ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। সলমনের ভূমিকায় রয়েছেন জিম সারাব, টিনা মুনিম হিসাবে দেখা যাবে সোনম কাপুরকে,কুমার গৌরবের ভূমিকায় ভিকি কৌশল, টিনা মুনিম হিসাবে রয়েছেন সোনম কাপুর। এছাড়াও মাল্টি স্টারকাস্টের এই ছবিতে রয়েছেন দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মা, ভিকি কৌশলরা। ছবির একের পর এক পোস্টার রিলিস ও তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ার উচ্ছাসই বলে দিচ্ছে ২৯ জুন এদেশের বক্স অফিস নতুন রেকর্ড দেখতে চলেছে!












Click it and Unblock the Notifications