আপনি কি সলমনের বড় ফ্যান! 'সুলতান'-এর 'রেস থ্রি' সম্পর্কে এই তথ্যগুলি কি আপনি জানেন
সলমন খানের 'রেস থ্রি' নিয়ে ক্রমেই পারদ চড়ছে 'ভাইজান'-ভক্তদের মধ্যে। ইদের মরশুমে ফের একবার বলিউড 'সুলতান' সলমন নিজের দাপট বক্স অফিসে দেখাতে পারবেন কি না সেটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন।
সলমন খানের 'রেস থ্রি' নিয়ে ক্রমেই পারদ চড়ছে 'ভাইজান'-ভক্তদের মধ্যে। ইদের মরশুমে ফের একবার বলিউড 'সুলতান' সলমন নিজের দাপট বক্স অফিসে দেখাতে পারবেন কি না সেটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। তবে 'রেস থ্রি' ছবি কেমন হয়েছে তা জানবার আগে , ছবির সম্পর্কে কিছু অজানা তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক।

দামী স্যাটেলাইট সত্ত্ব
'রেস থ্রি' ছবি এই মুহূর্তে সবচেয়ে দামী স্যাটেলাইট সত্ত্বটি ঘরে তুলে ফেলেছে। এই ছবির টিভি সত্ত্বের টাকার অঙ্ক না জানানো হলেও, আমির খানের দঙ্গল ছবির থেকে তার মূল্য বেশি বলে জানা গিয়েছে।

স্টান্টে খোদ সলমন
'রেস থ্রি' ছবিতে যাবতীয় স্টান্ট সলমনেক নিজের! ফলে যাঁরা ছবি দেখে মনে করছেন যে ছবিতে স্টান্টগুলি সলমনের হয়ে অন্য কেউ করেছেন, তাঁরা ভুল! এমনই দাবি পরিচালক রেমো ডিসুজার।

ক্লাউম্যাক্স শ্যুটিং হয়েছে কীভাবে?
৩ টি আলাদা আলাদা জায়গায় ছবির ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছে। থাইল্যান্ড, আবুধাবি, মুম্বই ইত্যাদি বিভিন্ন জায়গায় ছবির ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছে। ফলে ছবির সবচেয়ে বড় চমকটি রেয়েছে ক্লাইম্যাক্সে।

ববি দেওল ও সলমন সম্পর্ক
ববি দেওল তাঁর বলিউড কেরিয়ার শুরু করেন, 'বরসাত' ছবিটি দিয়ে। সেই ছবি পরিচালনার কাজের জন্য পরিচালক রাজকুমার সন্তোষি নিজের অন্য একটি ফিল্ম 'দিল হ্যায় তুমহারা'-র শ্যুটিং স্তব্ধ রেখে দেন। 'দিল হ্যায় তুমহারা' ছবিচতে অভিনয় করছিলেন সলমন। শোনা যায়, সেই সময় বেজায় ক্ষুব্ধ হন সলমন। ববির মতো নবাগতর জন্য সলমনের ছবির শ্যুটিং স্তব্ধ হওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে মুখও খোলেন তিনি। তবে 'রেস থ্রি' সেই বরফ কার্যত গলিয়ে দিয়ছে।

তাড়াতাড়ি শেষ করেত হয়েছে 'রেস থ্রি' শ্যুটিং
ছবির পরিচালক রেমো ডিসুজা জানিয়েছেন ৬ মাসের মধ্যে ছবির শ্যুটিং তিনি শেষ করে দিয়েছেন। ফলে নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না রেমোর কাছে। তাঁর কাছে ২০১৮ সালের ইদ ছিল ডেডলাইন, তারওপর সলমনের মতো বড় স্টার ছবিতে, সব মিলিয়ে বেশ টেনশনে ছিলেন রেমো।

কেন ববি দেওল এলেন ছবিতে?
বলিউডে বিভিন্ন ফিল্মে কেরিয়ার প্রায় ডুবতে বসেছিল ববি দেওলের। সেই জায়গা থেকে আরও একবার ফিরতে চেয়েছিলেন ববি দেওল। সলমনের সঙ্গে তিনি যোগাযোগ করায়, সলমন তাঁকে সেই সুযোগ করে দেন 'রেস থ্রি' ছবিতে।












Click it and Unblock the Notifications