বাহুবলীর বাজারে চুপিসারে রেকর্ড গড়ল 'বিসর্জন'
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জন চুপিসারে একটি রেকর্ড গড়ে ফেলেছে। টানা ৪ সপ্তাহ নন্দনে হাউসফুল চলেছে বিসর্জন। পঞ্চম সপ্তাহেও শীর্ষে রয়েছে। প্রতিটি শো হাউসফুলও হচ্ছে। এটা কিন্তু অবশ্যই বড় রেকর্ড।
ভারতীয় সিনেমায় একেবারে শোরগোল ফেলে দিয়েছে বাহুবলী ২। একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় চলচ্চিত্রে নয়া ইতিহাস তৈরি করেছে বাহুবলী ২। কিন্তু এদিকে বাহুবলীর বাজারেও যে এক বাংলা ছবি চুপিসারে রেকর্ড গড়ে ফেলেছে সে দিকে কারও হুঁশই নেই।
আজ্ঞে হ্যাঁ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জন চুপিসারে একটি রেকর্ড গড়ে ফেলেছে। টানা ৪ সপ্তাহ নন্দনে হাউসফুল চলেছে বিসর্জন। পঞ্চম সপ্তাহেও শীর্ষে রয়েছে। প্রতিটি শো হাউসফুলও হচ্ছে। এটা কিন্তু অবশ্যই বড় রেকর্ড।

কারণ বাহুবলী ২-এর উন্মাদমায় এমনিতেই বেশ কিছু বাংলা ছবির শোয়ের সংখ্যা কমিয়ে সেখানে বাহুবলী ২ (হিন্দি) চালানো হচ্ছে। বাহুবলী ২ দেখার উন্মাদনারও শেষ নেই। বাহুবলীর এই উন্মাদনাকে টেক্কা দিয়েছে বিসর্জন। শুধু প্রশংসা কুড়নোই না এই ছবি সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছে।
ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই বিষয়ে টুইট করে জানিয়েছেন। পাশাপাশি একটি টুইট করেছেন ছবির অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের ফ্যানক্লাবও।
Thanks @itsmeabir,Jaya, @utterlyChurni @iindraadip, 2nd Innings & @pankaj_ladia for your support. Still many FULL HOUSE shows in 5th week! pic.twitter.com/w0OfwgVV8m
— Kaushik Ganguly (@KGunedited) May 14, 2017
From 14th April it is now 14th May. Nandan housefull even today!!! Other halls are filling fast too..this has been a dream run #Bishorjon 👏 pic.twitter.com/juxZsSr6yY
— Abir Chatterjee Fans (@acf_abirians) May 14, 2017
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications