যমজ দুই সন্তানের থেকে অনুপ্রাণিত হয়ে শিশুদের বই লিখছেন করণ জোহর
শিশুদের বই লিখছেন করণ জোহর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজন পোষণ নিয়ে কোণঠাসা করে দেওয়া হয়েছিল বি টাউনের জনপ্রিয় পরিচালক ও ধর্মা প্রোডাকসনের কর্ণধার করণ জোহরকে। বেশ কিছুদিন অবসাদের মধ্যেই ছিলেন করণ। তবে এই অবসাদ থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় হল বই লেখা। তিন বছর আগে করণ তাঁর আত্মজীবনী 'অ্যান আনস্যুটেবল বয়’ নামে বই লেখার পর এবার তিনি তাঁর দ্বিতীয় বই লিখতে চলেছেন, যা তাঁর দুই সন্তান যশ ও রুহির থেকে থেকে অনুপ্রাণিত।

করণ তাঁর দ্বিতীয় বইয়ের নাম দিয়েছেন 'দ্য বিগ থটস অফ লিটিল লাভ’। শিশুদের এই বই, যেখানে করণ জানাবেন তাঁর অভিভাবকত্বের অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় এই বই লেখার কথা ঘোষণা করে তিনি মিষ্টি একটি ভিডিও পোস্ট করেন যশ ও রুহির ছবি দিয়ে। করণ জোহরের এই বইটিতে থাকবে 'আমরা কীভাবে একটি মেয়ে ও ছেলেকে বড় করে তোলার পাশাপাশি তাদেরকে পার্থক্য বোঝাই।’ ছবির এ বইতে লভ ও কুশা দুই যমজ ভাই বোনের গল্প থাকবে, কীভাবে তাঁরা নিজেদের লিঙ্গ বুঝতে পারছে এবং ছেলে ও মেয়ের সঙ্গে পৃথক আচরণের কারণও এই বইতে বলা হবে।
করণ এর পাশাপাশি অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্নাকও ধন্যবাদ জানিয়েছেন তাঁর পাশে দাঁড়ানোর জন্য। করণ লেখেন, 'আমি খুব উৎসাহিত বিশেষ একটি জিনিস আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আমার প্রথম ছবির বই শিশুদের জন্য। খুব শীঘ্রই তা আসতে চলেছে। ধন্যবাদ টুইঙ্কল খান্না।’ টুইটে কোন প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হবে সে বিষয়েও করণ লিখেছেন।
এর আগে করণ নিজের পিতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে করণ বলেন, 'রুহি ও যশ আসার পর থেকে আমার জীবন বদলে গিয়েছে। ৪৪ বছর বয়সে এটা আমার সবচেয়ে বড় ব্লকব্লাস্টার। এই ঘটনার বিশাল ব্যপ্তি আমি এখনও বুঝতে পারিনি। তারা সবে দু’মাসের। তারা এখন শুধু খায়, ঘুমোয়, ঢেঁকুর তোলে, হাই তোলে আর ন্যাপি বদল করতে হয় ঘনঘন। কভি খুশি কভি গম! আমি খুব অবাক হয়ে এদের দিকে তাকিয়ে থাকি। আমি এই বাস্তবতা থেকে এখনও বেড়োতে পারিনি যে এরা আমার।’












Click it and Unblock the Notifications