মীরাবাঈ চানুর থেকে অনুপ্রাণিত, ১৪০ কেজির ভার তুলে সিট–আপ টাইগার শ্রফের, প্রশংসা বাবা জ্যাকির

মীরাবাঈ চানুর থেকে অনুপ্রাণিত, ১৪০ কেজির ভার তুলে সিট–আপ টাইগার শ্রফের, প্রশংসা বাবা জ্যাকির

টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। শনিবার ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন মীরাবাঈ। সেই চানুর থেকেই অনুপ্রাণিত হয়ে বলিউড অভিনেতা ১৪০ কিলো ওজনের ভার তোলেন। শনিবার চানু ভারতের হয়ে রূপোর পদক জেতেন। এরপরই টাইগারের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে তাঁকে দেখা গিয়েছে ভারী ওজন নিজের কাঁধে তুলে সিট–আপ করছেন।

টাইগার শ্রফের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে টাইগার বলেছেন, '‌১৪০ কেজি এবং গুনছি.‌.‌.‌শক্তিশালী হওয়ার জন্য অত্যন্ত অনুপ্রাণিত এবং আমার সীমা অতিক্রম করার জন্য ধন্যবাদ জানাচ্ছি মীরাবাঈ চানুকে, দারুণ পারফর্ম করেছেন!‌ এগিয়ে যাও ভারতীয় দল!' এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফও। তিনি তাঁর ছেলেকে আশীর্বাদ করে বলেছেন, '‌তোমায় আশীর্বাদ বীরু, এভাবেই উদারতা ছড়িয়ে যাও।' টাইগারের এই পোস্টে অগণিত ভক্ত ও তাঁর বন্ধুরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রসঙ্গত, টাইগার নিজের শরীর চর্চা নিয়ে যথেষ্ট সচেতন। নিয়মিত তিনি শরীর চর্চা করেন এবং ওজনও তোলেন। যার অনেক ভিডিও রয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ‌

ভার তোলেন সামান্থা আক্কিনেনি

ভার তোলেন সামান্থা আক্কিনেনি

রবিবার টাইগার ছাড়াও ফ্যামিলি ম্যান ২-এর অভিনেত্রী সামান্থা আক্কিনেনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনিও ওজন তুলছেন এবং তাঁর ওয়ার্ক আউট সেশনে অনুপ্রাণিত করার জন্য চানুর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় মহিলাদের ৪৯ কেজি বিভাগে ভারতের হয়ে মীরাবাঈ চানু রূপো জেতায় টাইগার শ্রফ অত্যন্ত খুশি। ‌

২১ বছর পর ভারোত্তোলনে পদক এল ভারতে

২১ বছর পর ভারোত্তোলনে পদক এল ভারতে

ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন চানু। দেশের হয়ে এদিন ইতিহাস লিখলেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতের ভারোত্তোলনে পদক এল। মীরাবাঈ চানু পাঁচ বছর আগে রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন কিন্তু তিনি জিততে পারেননি।

 বলিউড তারকাদের শুভেচ্ছা

বলিউড তারকাদের শুভেচ্ছা

ভারত প্রথম পদক জেতার পর উচ্ছাস ছড়িয়ে পড়ে বলিউড তারকাদের মধ্যেও। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, লারা দত্তা, সুনীল শেট্টি, অদিতি রাও হায়দারি, অনিল কাপুর, রাকুল প্রীত সিং, অনুষ্কা শর্মা এবং অভিষেক বচ্চন সহ একাধিক বলিউড তারকারা অভিনন্দন জানিয়েছেন চানুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+