(ছবি) সলমনের বিলাসবহুল ফার্মহাউজ দেখলে শাহরুখের 'মন্নত' ভুলে যাবেন!

শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি 'মন্নত', অমিতাভ বচ্চনের চোখ ধাঁধানো বাড়ি 'জলসা' পাশে অবশ্যই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট ফ্ল্যাটটা চর্চায় আসে না। কিন্তু অনেকেই জানেন না পানভেলে সুপারস্টারের যে ফার্ম হাউজটি আছে যেখানে প্রায়শই পার্টি করে থাকেন সল্লুভাই তা কিন্তু একটুকরো স্বর্গের চেয়ে কোনও অংশে কম নয়।

সলমন খানকে নিয়ে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

পানভেলের সেই চিত্তাকর্ষক ফার্মহাউজেরই ছবি আজ আমরা নিয়ে এসেছি পাঠকদের জন্য। যা দেখলে নিশ্চিতভাবেই আপনার চোখ কপালে উঠবে।

বিলাসবহুল

বিলাসবহুল

মুম্বইয়ের অন্যতম দামি সম্পত্তি হচ্ছে সুপারস্টার সলমন খানের পানভেলের এই বিলাসবহুল ফার্মহাউজটি। বিলাসিতা শব্দকে অন্য মাত্র দেয় এই ফার্মহাউজ।

সলমনের দ্বিতীয় বাড়ি

সলমনের দ্বিতীয় বাড়ি

সবুজে ঢাকা সলমনের এই ফার্মহাউডের দৃশ্য সত্যিই চিত্তাকর্ষক। ১৫০ একর জায়গা নিয়ে তৈরি এই ফার্মহাউজটি। বলা ভাল এই ফার্ম হাউজই সলমনের দ্বিতীয় বাড়ি।

স্বর্গীয় অনুভূতি

স্বর্গীয় অনুভূতি

কাশ্মীর যদি ভূস্বর্গ বয় এই ফার্ম হাউজের প্রাকৃতির সৌন্দর্য্য আপনাকে মর্ত্যে আরও একটুকরো স্বর্গের অনুভূতি দেবে। এখানে সুইমিং পুল, জিম এমনকী সল্লুভাইয়ের প্রিয় পোষ্যদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রয়েছে।

বোনের নামে

বোনের নামে

সলমন তাঁর ছোট বোন অর্পিতাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। পানভেলের এই বিলাসবহুল ফার্মহাউজের নামও রেখেছেন বোন অর্পিতার নামে, অর্পিতা ফার্মস।

অর্পিতা-আয়ুষ

অর্পিতা-আয়ুষ

অর্পিতা ও তাঁর স্বামী আয়ুষ দুজনেরই খুব প্রিয় জায়গা পানভেলের এই ফার্মহাউজ। অর্পিতা-আয়ুষের এই ক্যানডিড ছবিটিও এই ফার্ম হাউজেই তোলা।

গণেশ মূর্তি

গণেশ মূর্তি

সলমন খানের ফার্মহাউজে অপরূপ সুন্দর কালো পাথরের একটি গণেশ মূর্তি রয়েছে। সলমনের বাবা মুসলিম হলেও তাঁর মা হিন্দু। তাই দুই ধর্মেই অগাধ বিশ্বাস সলমনের।

ঘোড়ায় চড়ে

ঘোড়ায় চড়ে

সলমন ফার্মহাউজে গেলে ঘোড়ায় চড়তে খুবই ভালবাসেন। এমনই এক হর্সরাইডিংয়ের মুহূর্তে ক্যামেরাবন্দী হয়েছেন সল্লুভাই।

৫০ তম জন্মদিনে

৫০ তম জন্মদিনে

সলমন খান নিজের ৫০তম জন্মদিন পালন করেছেন পছন্দের এই ফার্ম হাউজে। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

লুলিয়া ভান্তুর

লুলিয়া ভান্তুর

সলমন খানের প্রেমিকা লুলিয়াও এই ফার্ম হাউজে এসে হর্স রাইডিং করতে পছন্দ করেন। সলমনের পরিবারের যে কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকেন লুলিয়া। জোর গুজব চলতি বছরের শেষেই লুলিয়াকে বিয়ে করতে চলেছেন সলমন।

সুইমিং পুল

সুইমিং পুল

এই ছবিটি ফার্ম হাউজের অন্দরের সুইমিং পুলের। তারিফ না করে কি পারা যায়?

আরও একটি ফার্ম হাউজ?

আরও একটি ফার্ম হাউজ?

কয়েক মাস আগে মিডিয়া খবর রটেছিল সলমন খান গরাইতে আরও একটি জমি কিনেছেন। সেখানে পানভেলের থেকেও বড় এবং সুন্দর ফার্মহাউজ বানাতে চান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+