'হইচই' -এর শ্যুটিং-এ উজবেকিস্তানে নায়িকাদের সঙ্গে মস্তির মেজাজে দেব ,দেখুন ছবি

দেবের 'হইচই আনলিমিটেড' ছবির শ্যুটিং চলছে উজবেকিস্তানে। সেখানে মস্তির মেজাজে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার দেব।

দেবের 'হইচই আনলিমিটেড' ছবির শ্যুটিং চলছে উজবেকিস্তানে। সেখানে মস্তির মেজাজে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার দেব। সঙ্গে রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী রুক্মিনী মৈত্র। এছাড়াও মাল্টিস্টারার ছবির একঝাঁক নায়িকা এই শ্যুটিং -এর আসর মাতিয়ে দিচ্ছেন।

হইচই -এর শ্যুটিং-এ উজবেকিস্তানে নায়িকাদের সঙ্গে মস্তির মেজাজে দেব ,দেখুন ছবি

'হইচই আনলিমিটেড'-এর শ্যুটিং শুরু আগে একাধিক বিতর্কে জড়িয়ে পড়ে ছবি। প্রথমে ছবি থেকে মিমি চক্রবর্তীর বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক ওঠে। পরে, প্রিয়াঙ্কা সরকারও ছবি থেকে বেরিয়ে যান। ছবির টিমে যোগ দেন কৌশানী ও নবাগতা রোজা। আর এই নায়িকাদের নিয়ে উজবেকিস্তানে শ্যুটিং এ মত্ত দেব ও তাঁর ছবির টিম। ছবির শ্যুটিং এর বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা টুইট করেন রুক্মিনী। আবার কয়েকটি ছবি টুইট করে হইচই আনলিমিটেড ছবির টিমও।

উল্লেখ্য, 'হইচই আনলিমিটেড' দেবের চতুর্থ প্রোডাকশনের ছবি। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। ছবিতে দেব রুক্মিনী ছাড়াও রয়েছেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় , শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় প্রমুখরা। একজন নামী ব্যবসায়ীর ঘরজামাইয়ের চরিত্রে দেখা এই ছবিতে দেখা যাবে দেবকে। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। মজার এই ছবিতে শ্যুটিং-এও চলছে ব্যাপক হইহুল্লোড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+