(ছবি) অর্পিতার বিয়েতে সলমনের পছন্দের ছবি
সলমন খানের বোন অর্পিতা খানের বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। অর্পিতা এবার শর্মা হয়ে গেলেন। সলমন এবং তাঁর পরিবার খুবই খুশী। কারণ বিনা বাধায় সাফল্যের সঙ্গে মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে। বি-টাউনের তারকারা যারা অর্পিতার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবার তাদের ফিরে আসার পালা।
মুম্বইতেই হবে অর্পিতার রিশেপশন অনুষ্ঠান। ২১ নভেম্বর মুম্বইয়ের স্টার হোটেলে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আরও একবার বলিউডের সিংহভাগকেই দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। হাই প্রোফাইল অতিথি হিসাবে অনুষ্ঠানে এদিন নরেন্দ্র মোদীকেও দেখা যেতে পারে।
বিয়ের কিছু ছবি সলমন নিজের ইনস্তাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন দেখে নিন ছবিগুলি।

হলদির দিন সকালে
সাদা লহেঙ্গায় ছবির জন্য পোজ দিচ্ছেন অর্পিতা।

দুই বোন
সলমনের দুই প্রাণভোমরা।

হাসিখুশী
অর্পিতার বিয়ের এই ছবিটি পোস্ট করেছেন সলমন নিজেই।

নবদম্পতি
বিয়ে শেষ, হাতে লাল চূড়া পরে অর্পিতা।

চারকন্যে
মালাইকা, ক্যাটরিনা, সানিয়া মির্জা ও প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের সাজে।

ক্যাট-করণ
করণ জোহরের সঙ্গে বিয়ে বাড়িতে ক্যাটরিনা কাইফ।

আবেগপ্রবণ
বোন অর্পিতার বিদায়ীয়ে তিন ভাই।

মজার ছলে
মজার ছলে ক্লান্ত অভিনয় করে শুয়ে পড়েছেন সলমন। বোন অর্পিতা ছুটে এসেছেন। কথায় আছে বধূর হাতের ঝালরের টুকরো যার মাথায় পড়ে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তাই অর্পিতা চেষ্টা করছেন হাতের ঝালরের টুকরো সলমনের মাথায় ফেলার।

কনেকত্তা
বোনের পাশে সারাক্ষণ সল্লুভাই।

মা ও মেয়ে
সলমনের মা সলমা ও বোন আলভিরা।












Click it and Unblock the Notifications