আকাশ-শ্লোকের প্রি-এনগেজমেন্ট পার্টিতে চাঁদের হাট, দেখুন ছবি

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানির প্রি-এনগেজমেন্ট পার্টিতে চাঁদের হাট। শ্লোক মেহতার সঙ্গে আকাশের প্রি-এনগেজমেন্ট পার্টিতে বলিউড থেকে শুরু করে ক্রিকেট জগত ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেল

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানির প্রি-এনগেজমেন্ট পার্টিতে চাঁদের হাট। শ্লোক মেহতার সঙ্গে আকাশের প্রি-এনগেজমেন্ট পার্টিতে বলিউড থেকে শুরু করে ক্রিকেট জগত ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলবসদের দেখা গিয়েছে। মুম্বইয়ে হওয়া এই পার্টি ফের একবার সারা দেশের নজর কেড়ে নিয়েছে।

অ্যান্টিলিয়ার পার্টি

অ্যান্টিলিয়ার পার্টি

মুম্বইয়ে মুকেশ আম্বানির ২৭ তলা বাড়ি অ্যান্টিলিয়াতে এই পার্টি হয়েছে। তার আগে আম্বানিরা এক মিনিটের ভিডিও তৈরি করে অতিথিদের আমন্ত্রণ জানান। বলিউডের একটি জনপ্রিয় গানকে আমন্ত্রণের ভিডিওর জন্য বেছে নেওয়া হয়েছিল।

ডিজাইনার পোশাকে আম্বানি পরিবার

ডিজাইনার পোশাকে আম্বানি পরিবার

নববধূ শ্লোকের সঙ্গে আম্বানির কন্যা ইশাকেও ডিজাইনার পোশাকে ছবি তুলতে দেখা গিয়েছে। আকাশের মা নীতাও মেয়ে ইশার মতো ডিজাইনার আবু জানি খোলসার পোশাক ও ডিজাইনার গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন। দাদা আকাশ ও বহু বৌদি শ্লোককে নিয়ে পারিবারিক আচার-অনুষ্ঠান সারতেও দেখা গিয়েছে।

হাজির রণবীর

হাজির রণবীর

বলিউড সিনেমা সঞ্জু মুক্তি পেয়েছে। তা নিয়ে সারা দেশে শোরগোল। তবে এর মধ্যেই আকাশের প্রি-এনগেজমেন্ট পার্টিতে দেখা গেল রণবীর কাপুরকে।

সস্ত্রীক হাজির সচিন

সস্ত্রীক হাজির সচিন

আম্বানি পরিবারের একেবারে কাছের মানুষ সচিন তেন্ডুলকর। আম্বানিদের আমন্ত্রণে সস্ত্রীক হাজির হয়েছিলেন তিনি।

আসর মাতালেন শাহরুখ-গৌরী

আসর মাতালেন শাহরুখ-গৌরী

বলিউড বাদশা শাহরুখ খানও স্ত্রী গৌরীকে নিয়ে আম্বানিদের প্রি-এনগেজমেন্ট পার্টি মাতাতে হাজির ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+