ফেলুদা-তোপসের কাস্টিংয়ে নতুন চমক, মঞ্চে ফিরছে প্রদোষ মিত্র
ফেলুদা-তোপসের কাস্টিংয়ে নতুন চমক, মঞ্চে ফিরছে প্রদোষ মিত্র
বাঙালির নতুন ফেলুদা এবার ইন্দ্রাশিস রায়। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ওয়েব সিরিজে ফেলুদা আসার পর এবার মঞ্চে ফিরতে চলেছে ফেলুদা। সোশ্যাল মিডিয়ায় নতুন ফেলুদাই বুধবার সেই খবরই দিয়েছেন। খুব শিগগির এবার নতুন ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ইন্দ্রাশিস রায়।

বুধবার সন্দীপ রায়ের পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন ইন্দ্রাশিস। আর সেই ছবিতেই অভিনেতা লেখেন, #ফেলুদা অন স্টেজ। এতেই বুঝে নিতে অসুবিধে হয় না যে এবার বাঙালির নতুন ফেলুদা হচ্ছেন ইন্দ্রাশিস।
সেক্ষেত্রে সত্যজিৎ রায়ের পুত্র সুন্দীপ রায়ই কি নতুন ফেলুদার পরিচালনা করতে চলেছেন? না মঞ্চে ফেলুদাকে সন্দীপ রায় পরিচালনা করছেন না,তবে তাঁর নতুন এই ফেলুদাকে বেশ মনে ধরেছে বলে পরিচালক জানিয়েছেন।

শুধু ফেলুদার কাস্টিংই নয়, তোপসে ও জটায়ুর কাস্টিংও সন্দীপ রায়ের মনে ধরেছে বলে খবর। বাংলায় জনপ্রিয় রেডিও জকি অগ্নিজিত সেনকে তোপসের ভূমিকায় দেখা যাবে। বেতারে ফেলুদার বিভিন্ন গল্পে কন্ঠ দেওয়ার পর এবার তাঁকে, মঞ্চে ফেলুদার সহকারী তোপসের ভূমিকায় দেখা যাবে। এর আগে সব্যসাচী চক্রবর্তী চার্বাক থেকে ফেলুদার 'অপ্সরা থিয়েটার মামলা' গল্পটির মঞ্চ অভিনয় করেছিলেন। এবার ফেলুদার কোন গল্প নিয়ে নাটক মঞ্চস্থ হতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত মঞ্চের ইন্দ্রাশিস নাকি সিনেমার আবীর, পরের ফেলুদায় সন্দীপ রায় কাকে কাস্ট করবেন? সেই নিয়ে পরিচালক অবশ্য ধোঁয়াশা রেখেছেন। এখনই তিনি নতুন ফেলুদা করা নিয়ে কোনও পরিকল্পনা করেননি বলে জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications