ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো, বরখা–ইন্দ্রনীলের সম্পর্ক এবার সত্যিই ভাঙনের মুখে

বরখা–ইন্দ্রনীলের সম্পর্ক এবার সত্যিই ভাঙনের মুখে

গুঞ্জন নয়, সত্যি ভাঙতে চলেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্ক। কিছুদিন আগেই স্বামী ইন্দ্রনীলকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন বরখা, এবার স্ত্রী বরখাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিলেন ইন্দ্রনীল। যদিও কিছুদিন আগে পর্যন্ত বরখাকে ফলো করেন বলে নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো, বরখা–ইন্দ্রনীলের সম্পর্ক এবার সত্যিই ভাঙনের মুখে


বরখার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখন শুধুই তাঁর ও তাঁর মেয়ের ছবি। তবে এখনও ইন্দ্রনীলের ইনস্টাগ্রামের ডিসপ্লে পিকচারে বরখা আর তাঁর প্রেমের ছবি রয়েছে।

বেশ কিছুদিন ধরেই বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে যে ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী বরখার দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। বরখা স্বামী ইন্দ্রনীলের সঙ্গে এক ছাদের তলাতেও থাকেন না। এরই মাঝে ইন্দ্রনীলের সঙ্গে অভিনেত্রী ইশা সাহার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও এই খবর একেবারেই ভুয়ো বলেই দাবি করেছিলেন দুই অভিনেতাই।

ইন্দ্রনীল ও বরখার প্রেম বেশ জনপ্রিয়। দীর্ঘ দাম্পত্য জীবনের পরও তাঁদের মধ্যেকার প্রেম অটুট ছিল। তার প্রমাণ বারংবার পাওয়া গিয়েছে বরখা ও ইন্দ্রনীলের সোশ্যাল মিডিয়া পোস্টে। সম্প্রতি বন্ধুত্ব দিবসেও বরখা তাঁর সঙ্গে একগুচ্ছ বন্ধুদের ছবি শেয়ার করলেও সেখানে ইন্দ্রনীলের সঙ্গে কোনও ছবি নেই তাঁর। এছাড়াও কিছুদিন আগেও বরখা ইনস্টা স্টোরিতে লিখেছিলেন '‌আর কোনও সম্ভাবনা নেই’‌। তবে কি তিনি ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েই ইঙ্গিত দিয়েছিলেন?‌ অন্যদিকে, ইন্দ্রনীলের অ্যাকাউন্টে নেই বরখার কোনও ছবি। শুধুই মেয়ের ছবি রয়েছে।

একসময় বাঙালি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের সম্পর্ক টেলি দুনিয়ায় বেশ চর্চার বিষয় ছিল। ইন্দ্রনীল-বরখার প্রেমের শুরু 'পেয়ার কা দো নাম এক রাধা এক শ্যাম' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে কিছু ফিল্মি স্টাইলেই বরখাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন লাজুক ইন্দ্রনীল। ২০০৮ সালের ১ মার্চ সাতপাকে বাঁধা পড়েন বরখা ও ইন্দ্রনীল। রিসেপশন পার্টি হয়েছিল ওই বছরই ৩০ মার্চ। বিয়ে ও রিসেপশনে দুজনের পরিবার ও ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন। বরখা জানিয়েছিলেন বিয়ের পর ইন্দ্রনীল আরও রোম্যান্টিক হয়ে যান এবং তাঁর বেশি করে কেয়ার নিতে শুরু করেন। ২০১১ অক্টোবর ইন্দ্রনীল ও বরখার জীবনে আসে তাঁদের মেয়ে। তাঁরা মেয়ের নাম রাখেন মাইরা। মেয়েক নিয়েই নতুনভাবে পথ চলা শুরু হয় ইন্দ্রনীল ও বরখার। ততদিনে অবশ্য বরখা টেলি জগত থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে চুটিয়ে অভিনয় করে চলেছেন ইন্দ্রনীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+