বাইক নিয়ে আইনি বিপাকে পড়লেন অভিনেতা ভিকি কৌশল, অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে

আইনি বিপাকে পড়লেন অভিনেতা ভিকি কৌশল

বিয়ের একমাসও পূর্ণ হয়নি আর এরই মধ্যে আইনি ফাঁদে জড়িয়ে পড়লেন বলিউডের সর্দার উধম সিং তথা ভিকি কৌশল। ভিকির বাইকের নম্বর প্লেটই তাঁকে এই বিপদে ফেলার প্রধান কারণ। বর্তমানে ভিইকি মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর পরবর্তী সিনেমার জন্য শুটিং সারছেন।

বাইকের নম্বর প্লেট নিয়ে গণ্ডগোল

বাইকের নম্বর প্লেট নিয়ে গণ্ডগোল

ভিকি সেই শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওয় দেখা যাচ্ছে, ভিকি একটি বাইক চালাচ্ছেন। তাঁর পিছনে বসে রয়েছেন সারা আলি খান। ছবিতে দুজনের লুকও সামনে এসেছে। এই বাইকটিই সমস্যার প্রধান কারণ। কারণ ভিকি যে বাইকটি চালাচ্ছেন তার নম্বর প্লেট নিয়েই যত গণ্ডগোল বাধে।

ইন্দোরের এক ব্যক্তির অভিযোগ দায়ের

ইন্দোরের এক ব্যক্তির অভিযোগ দায়ের

ইন্দোরের এক ব্যক্তি ভিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি ভিকি যে নম্বর প্লেট ছবিতে ব্যবহার করেছেন, সেই নম্বর আসলে তাঁর গাড়ির। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, '‌আমরা একটি অভিযোগ পেয়েছি। দেখা হচ্ছে, এই নম্বরটির অপব্যবহার হচ্ছে কি না। মোটর ভেহিকল অ্যাক্টের উপরে ভিত্তি করে পদক্ষেপ করা হবে। ছবির ইউনিট যদি ইন্দোরে থাকে তাহলে তদন্ত করা হবে।'‌ অভিযোগকারী জয় সিং যাদব বলেছেন, 'ছবিতে যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে সেটি আমার। জানি না ছবির নির্মাতারা এটা জানেন কি না। এটি বেআইনি। আমার অনুমতি ছাড়া ওনারা এই নম্বর প্লেট ব্যবহার করতে পারেন না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এই বিষয়ে পদক্ষেপ করা উচিত।'‌‌

 পরবর্তী ছবির শুটিং

পরবর্তী ছবির শুটিং

বিয়ের পর এই প্রথম ভিকি তাঁর পরবর্তী ছবি লুকা ছুপি ২-এর শুটিং করছেন। সেই ছবির শুটিংএই এই বাইক চালাতে দেখা যাচ্ছে ভিকিকে। ভিকিকে জিন্স প্যান্টের সঙ্গে একটি সবুজ টিশার্ট ও মাফলার পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে সারার পরনে হলুদ শাড়ি। লুক দেখে আন্দাজ করা যায়, মধ্যবিত্ত পরিবারের যুগলের চরিত্রে দেখা যাবে তাঁদের। এই ছবির আগে ভিকির সর্দার উধম সিং শেষ ছবি ছিল, যা সমালোচকদের কাছে বেশ প্রশংসিত। অন্যদিকে, সারার শেষ সিনেমা ছিল অতরঙ্গি রে, যেটাও বেশ ভালোই হিট হয়েছে।

 মুম্বইতে রিসেপশন হতে পারে

মুম্বইতে রিসেপশন হতে পারে

অন্যদিকে, ভিকি সদ্য বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফকে। বিলাসবহুল নতুন ফ্ল্যাটে তাঁরা তাঁদের নতুন সংসার পেতেছেন। বিয়ের পরে হানিমুনও সেরে এছেন নবদম্পতি। রাজস্থানের রাজকীয় রিসর্টে বিয়ের আসর বসেছিল। কিন্তু ওমিক্রনের দাপটে বিয়েতে কেবল উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়রা। তাই শোনা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মুম্বইতে একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা। সেখানে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+