অভিনেত্রী ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল ইন্ডিগো বিমান সংস্থা
অভিনেত্রী ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল ইন্ডিগো বিমান সংস্থা
দেরিতে পৌঁছানোর যুক্তি দেখিয়ে মঙ্গলবার ইন্ডিগোর বিমানো উঠতে দেওয়া হয়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ এরপর তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের সমস্যা ও বিরক্তির কথা বলে ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে অনেকে তাঁকে যেমন সমর্থন করেছিল তেমনই অনেকে আবার তাঁর সমালোচনাও করেছিলেন৷ তবে এবার খোদ ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে টুইট করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া হল ঋতুপর্ণার কাছে৷ এবং একই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে৷ সেই টুইটগুলির স্ক্রিণশটও অভিনেত্রী নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার দুটি স্ক্রিনশট শহ ঋতুপর্ণা একটি ফেসবুক পোস্ট করেন। যেখানে তুনি লেখেন, ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ ইন্ডিগো৷ কিন্তু কোনও বিমানের যাত্রার সময় যখন পাল্টানো হয় তখন যাত্রীকে সময় থাকতে সেটা জানানো উচিৎ৷ আমি বিমান মিস করার কারণে একই কাজের জন্য আর দু'বার আমাকে ভ্রমণ করতে হবে৷'
এরপর ঋতুপর্ণা আরও যোগ করেছেন,'আশা করি ভবিষ্যতে যাতায়াতের সময় এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমি শুধু আমার জন্য নয়, আমাদের সকল নাগরিকের জন্য এরকমটা চাই!! ভালো কিছুর আশা করি ! এবং আমি সোশ্যাল মিডিয়ায় সমস্ত নেতিবাচক মন্তব্য দেখেছি তবে আমি শুধু নিজের জন্য কথা বলিনি, সমস্ত মানুষের জন্য এই কথা বলেছি৷ কাজের সময়, জরুরি যাত্রা, অনেক পরিশ্রম এবং আবেগ লাগে। আমার সঙ্গে হওয়া অন্যায়ের জন্য আমি বিরক্ত ছিলাম। একবার যোগাযোগ মিস হওয়া পুরো প্রক্রিয়াকে ব্যাহত করে। আমি পরের বিমানেই উড়ে গিয়েছিলাম এবং এখনও আমার কাজ শেষ করতে যাচ্ছি। আমার কাজ আহমেদাবাদ থেকে ৩ ঘন্টা দূরে ছিল, তাই আমি বিমানবন্দরে ইন্ডিগোর কর্মীদের অনুরোধ করেছিলাম।'

ইন্ডিগোর টুইটারে ঋতুপর্ণাকে ট্যাগ করে টুইট করা হয়েছে যেখানে ইন্ডিগোর পক্ষ থেকে কৃতিকা বলে একজন লিখেছেন, 'ম্যাম আমরা ক্ষমাপ্রার্থী৷ আমরা বারবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি। কিন্তু আপনাকে ফোনে পাইনি৷ আপনি আমাদের একটি নির্দিষ্ট সময় দিন যখন আপনার সঙ্গে কথা বলা যাবে। আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications