India's richest actor: হিট করেনি একটি ছবিও, চেনেন ভারতের সবচেয়ে ধনী অভিনেতাকে

কোটি কোটি টাকা দিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বলিউড তারকাতে পারিশ্রমিক। এই মুহূর্তে নাকি পারিশ্রমিকে শীর্ষে রয়েছেন জওয়ান অভিনেতা শাহরুখ খান। কিন্তু সম্পদের নিরিখে তিনি কিন্তু শীর্ষে নন। বলিউড কেন গোটা দেশে তাঁর থেকেও ধনী অভিনেতা রয়েছেন।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা কে জানেন? তাঁর নাম সর্বানন্দ অরুল। সকলে লিজেন্ড সর্বানন বলেই জানেন। অনেকেই হয়তো শোনেনি তাঁর কথা। আর চেনা তো দূর অস্ত। কারণ সম্পদের নিরিখে ভারতে অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকলেও একটি ছবিও হিট করেনি তাঁর।

Indias richest actor

এখনও পর্যন্ত একটি সিনেমাই করেছেন তিনি। ছবির নাম দ্য লিজেন্ড। ছবিটি পরিচালনা করেছেন জেডি জেরি। তাতে উর্বশী রাউতেলা, যোগী বাবু, বিবেক, সুমন, নাসের, বিজয়কুমার। ছবির প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তারপরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

এতো অসাফল্যের পরেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা সর্বানন। কারণ তাঁর আয়ের উৎস সিনেমা নয়। অভিনয়টা তাঁর সখ। ২৫০০ কোটির ব্যবসা রয়েছে তাঁর। ভারতের জনপ্রিয় লিজেন্ড সর্বানন স্টোরের মালিক তিনি। সর্বাননের গাড়ির কালেকশন রীতিমতো চমকে দেওয়ার মতো। ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েল, বিএমডব্লু থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার বিলাস বহুল গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে।

সর্বাননের বিলাসবহুল গাড়ির যে কালেকশন রয়েছে তার ধারের কাছেই নেই শাহরুখ খান, আল্লু অর্জুন, রজনীকান্তের মতো সুপারস্টার অভিনেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+