৬৬ তম গ্র্যামির মঞ্চে জয় জয়কার ভারতীয়দের, সম্মান পেলেন উস্তাদ জাকির হুসেন, শঙ্কর মহাদেবনরা
সুরের মূর্ছনায় উজ্জ্বল চারপাশ। সঙ্গীত, সুরের মেলবন্ধনে শক্তি তৈরি। আর সেই শক্তিই ভারতকে গোটা বিশ্বের কাছে সমাদৃত করল। গ্র্যামি সম্মানের তালিকায় ভারতীয়রা যেন উজ্জ্বল জোতিষ্ক। উস্তাদ জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, গণেশ রাজাগোপালন, সেলভাগনেশ গ্রামি পেলেন।
এছাড়াও আছেন বাঁশি শিল্পী রাকেশ চৌরাসিয়া। এবার লস এঞ্জেলসে এই গ্র্যামির আসর। ৬৬ তম এই অনুষ্ঠানকে ঘিরে নজর ছিল গোটা বিশ্বের৷ কারণ, গোটা বিশ্বর তাবর শিল্পী, স্রষ্টারা উপস্থিত ছিলেন ৪ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে। সেখানেই ভারতের নাম আরও উজ্জ্বল হয়ে উঠল৷

ভারতের চার দিকপাল সঙ্গীত, সুরস্রষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই 'শক্তি' ব্যান্ড। তবলায় উস্তাদ জাকির হুসেন, কন্ঠে শঙ্কর মহাদেবন, তালবাদ্যে ভি সেলভাগণেশ ও বেহালায় গণেশ রাজাগোপালন। ২০২৩ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল শক্তি ব্যান্ডের অ্যালবাম। নাম 'দিস মোমেন্ট' । আটটি গান রয়েছে সেখানে।
সেই আটটি গানের অ্যালবামই এবার সবাইকে পিছনে ফেলে দিল। লস এঞ্জেলসের মঞ্চ তখন শান্ত। ঘোষণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। একাধিক নাম সেখানে ছিল। নাম ছিল শক্তি ব্যান্ডের দিস মোমেন্টেরও। সবাইকে ছাপিয়ে শেষ অবধি সেরার শিরোপা ছিনিয়ে নেন উস্তাদ জাকির হুসেন, শঙ্কর মহাদেবনরা।
সেরা মিউজিক অ্যালবাম হিসেবে ঘোষণা হল দিস মোমেন্টের। পুরষ্কার নিতে মঞ্চে উঠেছিলেন শঙ্কর মহাদেবন। তিনি এই পুরষ্কার, সম্মানে উচ্ছ্বসিত। এই সম্মান শঙ্কর তাঁর স্ত্রীকে উৎসর্গ করেছেন। শঙ্কর মহাদেবন তাঁর প্রতিটি সুর স্ত্রীর জন্য তৈরি করেন। তাই এই গ্রামি স্ত্রীর। এছাড়াও তাঁর সহকারী শিল্পী বন্ধুদের শুভেচ্ছা জানান। সঙ্গীতের গুণমুগ্ধদেরও ধন্যবাদ জানিয়েছেন।
শক্তি ব্যান্ডটি ১৯৭৩ সালে গিটারিস্ট জন ম্যাকলাফলিন, ভারতীয় বেহালা বাদক এল শঙ্কর, জাকির হুসেন এবং টি.এইচ. বিনয়ক্রমকে নিয়ে তৈরি হয়েছিল। ব্যান্ডটি অ্যাকোস্টিক ফিউশন মিউজিক নিয়ে কাজ করে। জ্যাজ ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে একত্র করে রূপ দেওয়া হয়। তাদের সর্বশেষ অ্যালবাম হল এটি।
রিকি কেজ নিজে তিনবারের গ্র্যামি বিজয়ী। তিনি সোশ্যাল মিডিয়ায় শঙ্কর মহাদেবনের বক্তৃতা শেয়ার করেছেন। জয়ের জন্য ব্যান্ডের প্রশংসা করেছেন। দ্বিতীয় বারের জন্য গ্রামি পেলেন উস্তাদ জাকির হুসেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications