অস্কারের মঞ্চে শশী-শ্রী-কে শ্রদ্ধাঞ্জলি ,বিশ্বমঞ্চে বন্দিত দুই ভারতীয়

৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে মেমোরিয়াম বিভাগে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হল সাম্প্রতিককালে প্রয়াত দুই সুপারস্টার শ্রীদেবী ও শশী কাপুরকে।

৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে মেমোরিয়াম বিভাগে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হল সাম্প্রতিককালে প্রয়াত দুই সুপারস্টার শ্রীদেবী ও শশী কাপুরকে। উল্লেখ্য ,কিছুদিন আগেই তাঁদের প্রয়াণে শোকস্তব্ধ হয় বলিউড। এবার হলিউডও তাঁদের মতো করে স্মরণ করল এই দুই প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীকে। বিশ্ববজুড়ে চলচ্চিত্র জগতের যেসমস্ত প্রথিত যশা ব্যক্তিত্বদের সাম্প্রতিককালে হারিয়েছে আন্তর্জাতিক মহল, তাঁদের সকলের প্রতি এদিন শ্রদ্ধা জানানো হয় অস্কারের মঞ্চে।

শশী কাপুর

শশী কাপুর

শশী কাপুর তাঁর ফিল্ম কেরিয়ারে বলিউডের বাইরে বহু আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন। 'দ্যা হাউসহোল্ডার','শেকস পিয়ারওয়ালা' , 'বম্বে টকি' ,'দ্য গুরু', 'দ্য কাস্টাডি' ইত্য়াদির মতো আন্তর্জাতিক ছবিতে তিনি মন জয় করে নেন দেশের বাইরের দর্শকদেরও। আর চলচ্চিত্রে শশী কাপুরের সেই অবদানের কথা স্মরণ করেই তাঁকে কুর্ণিশ জানায় হলিউড। ২০১৭ সালের ৪ ডিসেম্বর জীবনাবসান হ. কাপুর পরিবার তথা বলিউড পরিবারের এই গুণী অভিনেতার।

শ্রীদেবী

শ্রীদেবী

সদ্য এক সপ্তাহ হয়েছে তাঁর প্রয়াণ হয়েছে। যে শোকে মুহ্য়মান তাংর পরিবার থেকে আপামর ভারত। এদিন অস্কারের মঞ্চে , ভারতের প্রথম মহিলা সুপারস্টারকে স্মরণ করল আন্তর্জাতিক চলচ্চিত্র মহল। বলিউডের 'চাঁদনি'কে এদিন শ্রদ্ধা জানায় আন্তরর্জাতিক চলচ্চিত্র মহল।

রজার মুর

রজার মুর

জেমস বন্ড খ্যাত অভিনেতা রজার মুরকেও এদিন স্মরণ করে অস্কারের মঞ্চ। ২০১৭ সালের ২৩ মে প্রয়াত হন এই প্রখ্যাত হলিউড অভিনেতা।'লিভ অ্যান্ড লেট ডাই' এর ০০৭ -কে এদিন কুর্ণিশ জানানো হয় অ্যাকাদেমি অ্যাওর্ডসের মঞ্চে। গতবছর তিনি ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন।

মেরি গোল্ডবার্গ

মেরি গোল্ডবার্গ

হলিউড কাস্টিং ডিরেক্টর মেরি গোল্ডবার্গ গতবছরের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন। তাঁকেও এদিন স্মরণ করে বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ ।

জন হার্ড

জন হার্ড

প্রখ্যাত অভিনেতা জন হার্ড গতবছর ২১ জুলাই প্রয়াত হন। অস্কারের মেমোরিয়াম বিভাগ এদিন তাঁকেও শ্রদ্ধা জানিয়েছে। 'হোম অ্যালোন','হার্টবিট' -এর মতো একাধিক মন জয় করা ছবিতে তাঁর অভিনয় ছিল অনবদ্য়। চলচ্চিত্রে তাঁর অবদান যে বিশ্ব চলচ্চিত্র জগত ভুলবে না , এদিন তা আরও একবার স্মরণ করিয়ে দেয় অস্কারের মঞ্চ। এছাড়াও এদিন প্রয়াত হলিউড তারকা জোহান জোহানসন, স্যাম শেফার্ডকেও কুর্ণিশ জানায় অস্কারের মঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+