ফিরে দেখা ২০২০: করোনা সঙ্কটের মাঝেই সংসার পেতেছেন এই সেলেবরা

এই ভারতীয় যুগলরা বিয়ে সেরে নিলেন

কোভিডের সময় ভবিষ্যতের কোনও পরিকল্পনা করা একপ্রকারভাবে অসম্ভব। একদিকে যখন বিবাহিত দম্পতিরা এই লকডাউনে একে–অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন, অপরদিকে অবিবাগিত যুগলরাও এই ফাঁকে নিজেদের বিয়ের দিন নিয়ে চিন্তা ভাবনা করে নিয়েছেন। অনেক যুগলই রয়েছেন যাঁরা এই মহামারির সময় নিজেদের নতুন জীবনের শুরু করতে চান না। আবার অনেক যুগল এমনও রয়েছেন যাঁরা কোভিডের প্রকোপ একটু কমতেই এই বছরেই চারহাত এক করে নিয়েছেন।

নীহারিকা ও চৈতন্য

২০২০ সালের বিয়ের তালিকায় প্রথমেই যোগ হয়েছেন তেলেগু অভিনেত্রী নীহারিকা ও ব্যবসায়ী চৈতন্য। এই যুগল কখনই একে-অপরের সঙ্গে মুহূর্ত কাটানোর কোনও ছবি বা তাঁদের ভালোবাসার সফর সোশ্যাল মিডিয়াকে জানাননি। অসাধারণ এই বিয়ে হয় উদয়পুরের উমেদ ভবন প্যালেসে। এই একই জায়গায় বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের।

রানা ডগ্গুবাতি ও মিহিকা বাজাজ

বাহুবলি খ্যাত অভিনেতা রানা ডগ্গুবাতি তাঁর সম্পর্কের কথা মে মাসে প্রকাশ্যে আনেন এবং খুব ঘনিষ্ঠ বন্ধু-পরিবারকে নিয়ে মিহিকা বাজাজের সঙ্গে বিয়ে সারেন। এই দম্পতি তাঁদের বিয়ের জন্য সিনেমার স্টুডিওকে ভেন্যু হিসাবে বেছে নেন যেখানে সামাজিক দুরত্বের বিধি মানা হয়।

প্রাচি তেহলান ও রোহত সরোহার

ভারতীয় অভিনেত্রী ও বাস্কেটবল খেলোয়াড় প্রাচী বিয়ে করেন তাঁর ব্যবসায়ী প্রেমিক রোহিক সরোহাকে। দিল্লিতে স্বপ্নের মতো এই বিয়ে হয়। আচমকাই বিয়ের এই সিদ্ধান্ত কোনও ভাবেই নববধূর গালের লালিমাকে ম্লান করতে পারেনি। বরং তা বেড়ে গিয়েছে।

মণিশ রাইসিংঘান ও সঙ্গীতা চৌহান

তাঁদের বিয়ে নিয়ে বেশ উদ্বেগ ছিল। কারণ এই মহামারির মধ্যে তাঁরা নিজেদের একাকীত্বের সমাপ্তি ঘটাতে গিয়ে অন্যের বিপদ ডেকে না আনেন। এঁরাই প্রথম টেলিভিশন যুগল যাঁরা এই মহামারি চলাকালীন বিয়ে করেন।

নীতীন রেড্ডি ও শালিনী কাণ্ডুকুরি

তেলেগু অভিনেতা নীতীন এবং তাঁর প্রেমিকা শালিনীর বিয়ের অনুষ্ঠান পাঁচদিন ধরে চলে। এই যুগল প্রথমে দুবাইতে ডেস্টিনেশন বিয়ে করার কথা ভাবলেও মহামারির জন্য তাঁরা তাঁদের পরিকল্পনা বদল করেন।

নেহা কক্কর ও রোহনপ্রীত সিং

আইটেম গানের রাণী নেহা কক্করের বিয়ের খবর বেশ অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হট টপিক ছিল। নেহার বাগদান থেকে বিয়ে এবং মধুচন্দ্রিমা, পাপারাৎজির নজর ছিল সব জায়গায়। নেহার বিয়েতে দেখা গিয়েছিল পাঞ্জাবি ও হিন্দি টেলিভিশন জগতের নামকরা কিছু মুখ।

কাজল আগরওয়াল ও গৌতম কিচলু

তেলেগু-বলিউড অভিনেত্রী কাজল আগরওয়ালের দীর্ঘদিনের বন্ধুত্ব গৌতম কিচলুর। মহামারির সময় একে-অপরের থেকে দূরে থাকার পরই নিজেদের মধ্যে অন্য ধরনের অনুভূতি অনুভব করেন তাঁরা। এরপরই এই দুই যুগল বিয়ে করার সিদ্ধান্ত নেন। লকডাউনের সময় বিয়ে করা কাজল আগরওয়ালই প্রথম বলিউড তারকা।

অরমান জৈন ও অনিশা মালহোত্রা

রাজকাপুরের নাতি অরমান-অনিশার বিয়ে জাঁক জমকের সঙ্গেই হয়। এই বিয়েতে বলিউডের তারকাদের দেখা গিয়েছে। অরমানের বোন করিনা ও করিশ্মা তাঁর বারাতেও নাচেন। এই যুগল অত্যন্ত ভাগ্যবান যে আঁরা লকডাউন-মহামারির আগেই বিয়েটা সেরে ফেলেছেন।

যোগিতা গাওলি ও অক্ষয় ওয়াঘমারে

প্রাক্তন ডন তথা রাজনীতিবিদ অরুণ গাওলির মেয়ে যোগিতা বিয়ে করেন মারাঠি অভিনেতা অক্ষয় ওয়াঘমারের সঙ্গে। লকডাউন না থাকলে হয়ত এই বিয়েতে চাঁদের হাট বসত, তবে সেটা হয়নি, বরম ঘনিষ্ঠ পরিবারের সদসদের নিয়ে এই বিয়ে সম্পন্ন হয়।

নিখিল গৌড়া ও রেবতী

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া নাতি নিখিল গৌড়ার বিয়েতে সব ধরনের কোভিড বিধি মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে।

নাতাশা স্ট্যানকোভিক ও হার্দিক পাণ্ডিয়া

নিজেদের বাগদান পর্বের ৬ মাস পর নাতাশা-হার্দিয়া তাঁদের গোপন বিয়ের কথা প্রকাশ্যে আনেন, সেই সময় নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ করা হয়।

পুনম পাণ্ডে ও স্যাম বম্বে

এই বিয়েটি খুবই বিতর্কিত রূপ নেয় পরে। বিয়ের পর পরই মধুচন্দ্রিমায় গিয়ে পুনম পাণ্ডে তাঁর স্বামীর ওপর গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে আসে। তবে বর্তমানে এখন এই দম্পতি তাঁদের বিবাহিত জীবন কাটাচ্ছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+