Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিবাহ বন্ধনের বাইরে গর্ভবতী! নানা গুঞ্জন ঘিরে কোন কোন স্টার অভিনেত্রী বিতর্কে জড়িয়েছেন

বিবাহ বন্ধনের বাইরে গর্ভবতী! নানা গুঞ্জন ঘিরে কোন কোন স্টার অভিনেত্রী বিতর্কে জড়িয়েছেন

সাম্প্রতিককালে নুসরত জাহানকে নিয়ে একাধিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে । বাংলার জনপ্রিয় এই সুপারস্টার তথা সাংসদের একটি সাম্প্রতিক ছবি মিডিয়ায় প্রকাশিত হতেই তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিতে নুসরতের বেবি বাম্প দেখা যাচ্ছে বলেও খবর প্রকাশিত হয়। এদিকে নুসরতকে ঘিরে বিভিন্ন আলোচনার মধ্যেই একনজরে দেখা যাক, বিবাহ বন্ধনের বাইরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নিয়ে বিভিন্ন সময়ে কোন কোন অভিনেত্রী বিতর্কের শিরোনাম কেড়েছেন।

শ্রীদেবী

শ্রীদেবী

শোনা যায়, 'মিস্টার ইন্ডিয়া' ছবির সেচ-এ প্রযোজক বনি কাপুরের সঙ্গে প্রথম আলাপ হয় শ্রীদেবীর। ধীরে ধীরে এই সুন্দরী তন্বীর প্রেমে পড়েন বনি। ততদিনে বনির প্রথম স্ত্রী মোনার সঙ্গে জমিয়ে সংসারও চলছে। এরপর অর্জুন ও অনুশুলার মা মোনার সঙ্গে বনির সম্পর্কে ধীরে ধীরে চিড় ধরে। ততদিনে গুঞ্জন শোনা যায়, বনির সঙ্গে সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়েছেন শ্রীদেবী। এরপর তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বনি-শ্রীদেবীর জীবনে আসে ছোট্ট জাহ্নবী।

সারিকা

সারিকা

কমল হাসানের জীবনে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর বারবার চর্চায় আসে। একটা সময় কমল হাসান যখন তাঁর প্রথমা স্ত্রীর সঙ্গে নিঃসন্তান অবস্থায় সংসার করছেন, তখনই কমলের জীবনে আসেন সারিকা। শোনা যায়, দুজনে লিভ ইন করতে থাকেন। পরবর্তীকালে একাধিক গুঞ্জনে জানা যায় যে, বিবাহবন্ধন ছাড়াই সেই সময় গর্ভবতী হয়ে পড়েন সারিকা। পরবর্তীকালে তাঁরা বিয়ে করেন, ঘর আলো করে জন্ম নেন শ্রুতি হাসান।

নীনা গুপ্তা

নীনা গুপ্তা

ভারতীয় চলচ্চিত্র জগতে কার্যত একটা সময় তোলপাড় ফেলে দিয়েছিল নীনা গুপ্তার গর্ভবতী হওয়ার খবর। সুন্দরী এই অভিনেত্রীর প্রেমে একটা সময় হাবুডুবু খান ক্রিকেটার ভিব রিচার্ডস। সেই সম্পর্কের সূত্রেই যে নীনা কন্যা মাসাবার জন্ম হয়, তা কার্যত বহু ঘটনাসূত্রে প্রকাশিত হয় ভারতীয় মিডিয়ায়।

নাতাশা স্টানকোভিক

নাতাশা স্টানকোভিক

মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা নাতাশা স্টানকোভিকের সঙ্গে হার্দিক পান্ড্যর সম্পর্ক ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। লকডাউনের মধ্যেই তিনি নিজের গর্ভবতী হওয়ার খবর জানান। ক্রিকেটার হার্দিক পান্ড্যর সঙ্গে ততদিনে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা। দুই সেলেবের এনগেজমেন্টের খবরের সঙ্গেই এই তথ্যও সামনে আসে।

কাল্কি কোয়েচলিন

কাল্কি কোয়েচলিন

প্রসঙ্গত, বয়ফ্রেন্ড হার্সবার্গের সঙ্গে বহুদিনই সম্পর্কে লিপ্ত অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ২০২০ সালেই বিবাহ বন্ধনের বাইরে তাঁদের প্রথম সন্তান সোফো জন্ম নেয়।

 অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন

রজনীকান্তের ছবি ২.০ এর অভিনেত্রী আ্যামির সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড জর্জের এনগেজমেন্টের পরই অ্যামি নিজের গর্ভবতী হয়ে পড়ার খবর জানিয়েছিলেন।

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

অঙ্গদ বেদীর সঙ্গে নেহার বিয়ের ছয় মাসের মধ্যেই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান মেহর। বিয়ের আগে পর্যন্ত নেহার গর্ভবতী হওয়ার খবর এই দম্পতি এড়িয়ে যান বলে গুঞ্জন ছিল। পরবর্তীকালে সন্তান জন্মের পরই তা জানান নেহা-অঙ্গদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+