'ভারতের ওসামা'কে ধরতে কোন পথ বাতলালেন অর্জুন কাপুর! দেখুন ভিডিও

ভারতের নিরিহ মানুষকে হত্যা করবে জেহাদ ঘোষণা করেছে এক সন্ত্রাসবাদী। গোয়েন্দারা তাকে 'ভারতের ওসামা ' বলে তকমা দিয়ে দিয়েছে।

ভারতের নিরিহ মানুষকে হত্যা করবে জেহাদ ঘোষণা করেছে এক সন্ত্রাসবাদী। গোয়েন্দারা তাকে 'ভারতের ওসামা ' বলে তকমা দিয়ে দিয়েছে। আর এই অনামী, অদেখা 'মোস্ট ওয়ান্টেড' কে ধরতেই এক বিশেষ টিম তৈরি করেছেন ভারতীয় গোয়েন্দারা। এমন কাহিনিই বলছে 'ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড' ছবির ট্রেলার।

ভারতের ওসামাকে ধরতে কোন পথ বাতলালেন অর্জুন কাপুর! দেখুন ভিডিও

এদিন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিল গোটা ফিল্মের টিম। সেখানে অর্জুকে প্রশ্ন করা হয়, মাসুদ আজহারকে নিয়ে। যার জবাবে অর্জুন বলেন, গত কয়েক বছরের চেষ্টায় যেভাবে সরকার মাসুদকে নিয়ে ' বিশ্ব সন্ত্রাসবাদী'র তকমা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে , তা বড় ঘটনা। আগামীদিনে মাসুদকে নিয়ে সঠিক বিচার হবে বলেও আশা প্রকাশ করেন অর্জুন।

উল্লেখ্য, 'নো ওয়ান কিলড জেসিকা' ছবির পরিচালক রাজকুমার গুপ্তা এই ছবিতেও পরিচালনা করছেন। ছবিটি আগামী ২৪ মে মুক্তি পেতে চলেছে। এই প্রথমবার কোনও ছবিতে গোয়েন্দা হিসাবে অভিনয় করতে চলেছেন অর্জুন। তবে তাঁর এই নয়া 'অবতারে' অভিনয় দর্শক টানবে কি না, তার জবাব দেবে ২৪ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+