ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সেলেবের তালিকায় দক্ষিণী নায়িকাদের জয়জয়কার! তাব্বু, তাপসী বাজিমাত করলেন
ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সেলেবের তালিকায় দক্ষিণী নায়িকাদের জয়জয়কার! তাব্বু, তাপসী বাজিমাত করলেন
'ত ' ফ্যাক্টরের জয়জয়কার! দক্ষিণী নায়িকা তাপসী পান্নু ও তাব্বু , দেশের সবচেয়ে ভয়ঙ্কর সেলেব্রিটিদের তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান দখল করে রেখেছে। ম্যাকঅফির ২০২০ সালের সবচেয়ে ভয়ঙ্কর সেলেব্রিটিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এই দুই নায়িকা।

শুধু দক্ষিণের তেজ নয়, উত্তর ভারত থেকে মুম্বইতে স্বপ্নের মায়াজাল বুনতে আসা অনুষ্কা শর্মাও এই তালিকার প্রথম দশে রয়েছেন! তালিকার শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকলেও, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তাব্বু। কয়েকদিন আগেই যিনি 'স্যুটেবল বয়' ছবিতে ঈশান খট্টরের সঙ্গে অভূতপূর্ণ অভিনয় উপহার দিয়েছেন দর্শককে। যা নিয়ে চলচ্চিত্র মহলে বেশ আলোচনা হয়েছে।
অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন তাপসী পান্নু। অনুভব সিনহার 'থাপ্পড়' ছবির জন্য বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন খবরে। এরপর 'পাতাল লোক' প্রযোজনার হাত ধরেবেশকিছুদিন চর্চায় থাকা অনুষ্কা শর্মা রয়েছেন চতুর্থ স্থানে। এছাড়াও তালিকায় রয়েছে আরমান মালিক, সারা আলি খান।












Click it and Unblock the Notifications