বিলাসবহুল 'উপহার' ঘিরে আয়করের জালে প্রিয়াঙ্কা

খ্যাতি- সম্মানের মধ্যেই , প্রিয়ঙ্কা চোপড়া জড়িয়ে পড়েছেন আয়কর দফতরের জালে। যা নিঃসন্দেহে তাঁর পক্ষে একটি অসম্মানজনক দিক।

তিনি শুধু আর বলিউডের সীমার মধ্যে আবদ্ধ নন। বলিউড পেরিয়ে কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা পৌঁছে গিয়েছেন হলিউডের সীমানায়। তবে এই খ্যাতি- সম্মানের মধ্যেই , প্রিয়ঙ্কা চোপড়া জড়িয়ে পড়েছেন আয়কর দফতরের জালে। যা নিঃসন্দেহে তাঁর পক্ষে একটি অসম্মানজনক দিক। কর সংক্রান্ত অনিয়ম নিয়ে আয়কর দফতর থেকে তাঁকে একটি নোটিস পাঠানো হয়েছে।

বিলাসবহুল 'উপহার' ঘিরে আয়করের জালে প্রিয়াঙ্কা

২০১১ সালে প্রিয়াঙ্কার বাড়িতে একবার তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে তখন। সেই সময় একটি বিলাসবহুল গাড়ি ও ঘড়ি নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে আয়কর দফতর। যদিও প্রিয়াঙ্কা জানান যে সেই বিলাসবহুল জিনিসগুলি তাঁর 'উপহার'। এবার সেই উপহারের প্রেক্ষিতে আয়কর জমা দেওয়ার কথা এই অভিনেত্রীকে জানিয়েছে আয়কর দফতর। এই কর দেওয়া তাঁর জন্.য় আবশ্যক বলেও দাবি দফতরের।

এদিকে, কে বা কারা তাঁকে এই দামী ঘড়ি ও গাড়িটি দিয়েছেন ? এনিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, একসংস্থার তরফ থেকে তাঁকে এই গাড়িটি দেওয়া হয়েছে। যদিও আ.কর দফতরের দাবি, একটি সংস্থা একটি অপার্থিব বস্তু তার কখনওই ভালোবাসা, সম্মানবোধ থাকতে পারে না। এই অনুভূতিগুলি কেবল মানুষের থাকে। ফলে প্রিয়াঙ্কাকে ওই কর দিতেই হবে। প্রিয়াঙ্কার বাড়ি থেকে বাজেয়াপ্ত ডায়ারিও এবিষয়ে খতিয়ে দেখছে আয়কর বিভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+