আলিয়া, করিনা, ঐশ্বর্যদের পারিশ্রমিক এক একটি ফিল্মের জন্য কত? বলিউড অভিনেত্রীদের রোজগারের অঙ্ক একনজরে
আলিয়া, করিনা, ঐশ্বর্যদের পারিশ্রমিক এক একটি ফিল্মের জন্য কত? বলিউড অভিনেত্রীদের রোজগারের অঙ্ক একনজরে
কেউ এখন তাবড় নামী ব্যবসায়ীর ঘরনী , কেউ বা ফিল্ম দুনিয়ার নামী অভিনেতার স্ত্রী, আবার কেউ নামী পপ তারকার স্ত্রী, বলিউডে করিনা, ঐশ্বর্য , প্রিয়াঙ্কাদের ঘিরে চিরকালই কৌতূহল রয়ে গিয়েছে তাঁদের অনুরাগীদের মধ্যে। বিয়ের পরও এঁদের লাইস্টাইল তাক লাগায় অনেককেই। এদিকে, বিয়ের পিঁড়িতে না বসলেও ক্যাটরিনা থেকে আলিয়ার বিষয়েও বলিউডের আঙিনায় গুঞ্জন কম নেই। একনজরে দেখা যাক বলিউড অভিনেত্রীদের রোজগার প্রতি ফিল্মের নিরিখে কত কোটি টাকা।

ঐশ্বর্য রাই
মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই দেশের মাটিতে পা দিয়েই বলিউড থেকে একাধিক ফিল্মের অফার পেয়েছিলেন। শোনা যায় 'রাজা হিন্দুস্তানি' ছবিটিতে করিশ্মার আগে অ্যাশই ছিলেন পছন্দের তালিকায়। তবে প্রথম ফিল্ম হিসাবে অ্যাশ বেছে নেন মনিরত্নমের 'ইরুভর' ছবিটিকেষ। প্রত্যাখ্যান করেন বহু বলিউড ফিল্মের অফার। পা রাখেন দক্ষিণী ফিল্মে। সেই থেকেই ঐশ্বর্যর হাতেখড়ি। এহেন ঐশ্বর্য রাই বর্তমানে বচ্চন পরিবারের পুত্রবধূ। আপাতত তিনি বেছে বেছে ফিল্মে স্বাক্ষর করেন। আর প্রতিটি ফিল্মের জন্য অ্যাশ ৭ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নেন বলে গুঞ্জন রয়েছে।

করিনা কাপুর
নবাব পুত্র সইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর। শর্মিলা ও নবাব মনসুর আলি খান পতৌদির পুত্রবধূ হিসাবে তাঁর পরিচিতি রয়েছে। এহেন করিনার নিদের বংশ কাপুর পরিবার। মুম্বইয়ের তামাম পরিচিত এই পরিবারের সদস্য করিনা প্রতিটি ফিল্মের জন্য ২০ কোটি টাকা পরিশ্রমিক নিয়ে থাকেন। যদিও বিয়ের পর সেভাবে ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে না করিনাকে, তবে বেছে বেছে ছবিতে তিনি অভিনয় করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া
মার্কিন পপ তারকা নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা। ২০১৯ সালে এক রাজকীয় সমাবেশে প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন নিককে। ৫০ মিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী প্রিয়াঙ্কা চোপড়া প্রতিটি ফিল্মের জন্য ২১ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নেন। বলিউডের পর হলিউডে একাধিক প্রজেক্টে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। তবে তাঁর আসল বিচরণভূমি বলিউড। বর্তমানে বেভারলি হিলসের বাসিন্দা প্রিয়াঙ্কা এককালে 'হিরো' ছবিটি দিয়ে বলিউডে পা রাখেন।

দীপিকা পাড়ুকোন
৪৭ মিলিয়ন ডলারের সম্পত্তির অধিকারী দীপিকা পাড়ুকোন প্রতিটি ফিল্মের জন্য ২০ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখা দীপিকা,'পিকু', 'রামলীলা', ' বাজিরাও মস্তানি' ,' পদ্মাবত' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। রণবীর সিংয়ের পত্নী দীপিকার প্রথম ছবি কানাড়া ফিল্ম 'ঐশ্বর্য'।

অনুষ্কা শর্মা
রাজকীয় সমারোহে ইতালিতে বিয়ের আসর বসেছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। হিমাচল প্রদেশের মেয়ে অনুষ্কা বলিউডের তাবড় অভিনেত্রীদের অন্যতম। বিরাট ঘরনী অনুষ্কার প্রথম ফিল্মও শাহরুখ খানের হাত ধরে শুরু হয়। 'রব নে বনাদি জোড়ি' ছবি দিয়ে শুরু হয়েছিল অনুষ্কা শর্মার বলিউডের সফর। তিনি প্রতিটি ফিল্মের জন্য ১২ কোটি টাকা করে পারিশ্রমিক নেন বলে গুঞ্জন। অর্থনীকিকে স্নাতক অনুষ্কা বিয়ের পর তেকে আপাতত খুবই বাছাই করা ছবিতে অভিনয় করছেন।

মাধুরী দীক্ষিত
৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অধিকারী মাধুরী দীক্ষিত । চিকিৎসক শ্রীরাম নেনের স্ত্রী মাধুরীর রূপ সৌন্দর্যের সঙ্গে সঙ্গেই অভিনয় দক্ষতা ও নৃত্যশৈলী রীতিমতো নজর কাড়ে। ৫.৩ ফুটের উচ্চতার মাধুরী প্রতিটি ছবির জন্য ৩ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। মূলত, মাধুরীও অন্যান্য তারকাদের মতো বিয়ের পর থেকে খুব একটা বেশি হারে ফিল্মে অভিনয় করেন না। তবে বেছে বেছে ছবি করতে তিনি পছন্দ করেন।

ক্যাটরিনা
বলিউডে বর্তমানে তামাম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় থাকা ক্যাটরিনা । 'বুম' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন এই সুন্দরী তন্বী। তাঁর রূপের চর্চা বহুদিন ধরেই রয়েছে বলিউডে। এরপর সলমনের সঙ্গে একের পর এক ছবিতে জোট বেঁধে কার্যত মাত করে দিয়েছেন ক্যাট। ৫.৬ ফুট উচ্চতার ক্যাটরিনা ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির অধিকারী। ৩৬ বছর বয়সী অভিনেত্রী প্রতিটি ফিল্মের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন।

শিল্পা শেট্টি
প্রখ্যাত ব্যবসায়ী তথা পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি। তবে শিল্পার পরিচয় তাঁর স্বামীর পরিচয়ের সূত্রে আসেনা! তিনি নিজেই বলিউডের তামাম সুপারস্টারদের অন্যতম। এহেন শিল্পা শাহরুখের সঙ্গে 'বাজিগর' ছবি দিয়ে বলিউডে পা রাখেন। সেই অ্যাকশন থ্রিলার ফিল্মে তাক লাগানোর পর শিল্পাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২৫ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালকিন শিল্পা শেট্টি বর্তমানে প্রতিটি ফিল্মে অভিনয়ের জন্য ২ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।

আলিয়া ভাট
১.৭ মিলিয়ন মার্কন ডলার সম্পত্তির অধিকারী মহেশ ভাটের কন্যা আলিয়া। ৫.১ ফুটের উচ্চতা সম্পন্ন আলিয়ার বিয়ের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। কাপুর পরিবারের সন্তান তথা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক বহুদিনের। এবার তাঁদের বিয়ের গুঞ্জনও বেশ জোরদার। 'ফিল্ম সিয়াপ্পা' র তথ্য অনুযায়ী আলিয়া প্রতিটি ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। একাধিক এন্ডোর্সমেন্টের সঙ্গে ফিল্ম থেকে আলিয়ার রোজগার তাক লাগানোর মতো।

কাজল
অজয় দেবগনের পত্নী কাজল২৮ মিলিয়ন ডলারের সম্পত্তির অধিকারী। মেয়ে নায়েসা, ছেলে যুগের সঙ্গে অজয়কে নিয়ে সুখী সংসার কাজলের। প্রতিটি ফিল্মের জন্য কাজল পারিশ্রমিক নেন ৯-১২ কোটি টাকা। আপাতত বিয়ের পর থেকে খুবই বেছে বেছে চরিত্র বুঝে ফিল্মে সাইন করছেন কাজল। বলিউডের সঙ্গে সঙ্গে দক্ষিণী ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। 'বেখুদি' ছবি দিয়ে বলিউডে পাড়ি দেওয়া কাজল নিজের অভিনয় দক্ষতায় বহু জনের মন জয় করেছেন।

প্রীতি জিন্টা
মার্কিন ব্যবসায়ী জেন গুডএনাফের স্ত্রী বর্তমানে বলিউডে সুন্দরী প্রীতি জিন্টা। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে ৩১ তারিখে প্রীতর জন্ম। মুম্বই ইউনিভার্সিটি থেকে পাশ করার পর মডেলিংয়ের জগতে পা রাখেন প্রীতি। সেখান থেকে বলিউডে পদার্পণ এই সুন্দরী অভিনেত্রীর। প্রতিটি ফিল্ম থেকে প্রীতির আয় ৪.৫ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা। সম্পত্তির বিচাারে মিসেস গুডএনাফ ৩০ মিলিয়ন ডলারের মালকিন।

বিদ্যা বালান
২৮ মিলিয়ন মার্কিন ডলারের মালকিব বিদ্যা বালান। মুম্বইয়ের সেন্ট জেভিয়াস্র কলেজের প্রাক্তনী বিদ্যা ৫.৩ ফুট উচ্চতার অধিকারী। তামাম বলিউডে প্রযোজক সিদ্ধর্থ রায় কাপুরের স্ত্রী প্রতিটি ফিল্মের জন্য ৬ থেকে ৭ কোটি টাকার পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তি ২৮ মিলিয়ন মার্কিন ডলার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications