প্রোজেরিয়া শিশু বা ১০২ বছরের বৃদ্ধ, দর্শকদের মুগ্ধ করেছে অমিতাভ বচ্চনের এই দশ অবতার
প্রোজেরিয়া শিশু বা ১০২ বছরের বৃদ্ধ, দর্শকদের মুগ্ধ করেছে অমিতাভ বচ্চনের এই দশ অবতার
একজন অভিনেতা সফল তখনই হন, যখন তিনি বিভিন্ন চরিত্রের ছাঁচে নিজেকে ফেলে সেভাবেই সেই চরিত্রটিক পর্দায় ফুটিয়ে তোলেন। তবে শুধু অভিনয় নয়, তাঁর সমগ্র ব্যক্তিত্বের বদল ঘটে ওই একটা চরিত্র করতে গিয়ে। বলিউড ইন্ডাস্ট্রিতে সেরকমই এক অভিনেতা হলেন অমিতাভ বচ্চন। যিনি নিজেকে সব ধরনের চরিত্রে অভিনয় করে বারংবার প্রমাণ করেছেন যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারি। শাহেনসা থেকে শুরু করে গুলাবো সিতাবো সহ অমিতাভ তাঁর সিনেমায় অভিনয়ের পাশাপাশি চরিত্র অনুযায়ী নিজের ব্যক্তিত্বকেও পরিবর্তন করেছেন। একমুখ দাঁড়ি, প্রসথেটিক মেক–আপ, এমনকী প্রজেরিয়া কিশোরের মতো নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। সেরকমই তাঁর কিছু অসাধারণ সিনেমার কথা জেনে নিই যেখানে তিনি নিজেকে আমূল পরিবর্তন করেছিলেন।

গুলাবো সিতাবো–২০২০
সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত 'গুলাবো সিতাবো'-তে বিগ বি এক বৃদ্ধ মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেন, যাঁর বড় মোটা নাক। এই সিনেমায় এই চরিত্রের শুটিংয়ের জন্য তাঁকে প্রায় তিনঘণ্টা ধরে মেকআপ করতে হত।

শাহেনসা–১৯৮৮
'রিস্তে মে তো হাম তুমহারে বাপ লগতে হ্যায়'। অমিতাভ বচ্চনের এই সংলাপ আজও বিখ্যাত। 'শাহেনসা' ছবিতে অমিতাভ বচ্চন পরিচিত হন তাঁর লোহার ধাতব-হাত পোশাকের জন্য, যার ওজন প্রায় ১৮ কেজি। এই ছবিতে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। একদিনে দুর্নীতি পরায়ন পুলিশ তো অন্যদিকে দুর্নীতিকে শেষ করে দেওয়ার লক্ষ্য নিয়ে শহরের রক্ষাকর্তা। শাহেনসার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অমিতাভ।

একলাব্য: দ্য রয়্যাল গার্ড–২০০৭
এই ছবিতে অমিতাভকে রাজস্থানী পোশাকে দেখা যায়, যেখানে তিনি মাথায় ঐতিহ্যশালী পাগড়ি ও রাজস্থানীদের মতো গোঁফ রাখতে দেখা গিয়েছে। যদিও এই ছবি বক্স অফিসে খুব একটা হিট না হলেও ২০০৭ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনীত হয়েছিল।

চেহরা–২০২০
এই সিনেমায় অমিতাভ বচ্চনকে শার্লক টুপি, তার সঙ্গে ঘন দাঁড়িতে দেখা গিয়েছে। অমিতাভের পরনে ছিল ব্রিটিশদের মতো স্যুট তার সঙ্গে গলায় মাফলার জড়ানো।

সাই রা নরসিংহ রেড্ডি–২০১৯
যদিও এই সিনেমায় খুব ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন তবে তাঁর অবতার দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। অমিতাভের লম্বা সাদা চুল-দাঁড়ি, মোটা গোঁফ, মাথায় লাল তিলক, গায়ে শাল জড়ানো, তিনি উয়ালাদা নরসিংহ রেড্ডির গুরু গোসাই ভেঙ্কান্নার চরিত্রে অভিনয় করেছিলেন।

ঠগস অফ হিন্দুস্তান–২০১৮
এই সিনেমা বক্স অফিসে কতটা হিট বা ফ্লপ হয়েছে সে বিষয়ে আমরা যাব না, তবে অমিতাভ এই সিনেমায় খুদাবক্স ঝাঁজি (আজাদ)-এর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় অমিতাভের পিরাটেস অফ ক্যারিবিয়ানের জনি ডিপের মতো পোশাক ছিল, তার সঙ্গে ভারী ধাতব বর্ম ও হাতে তরোয়াল ছিল।

১০২ নট আউট–২০১৮
এই ছবিতে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। নিজেকে অত্যাধিক বৃদ্ধ সাজিয়ে তোলার জন্য অস্বাভাবাকিক মেকআপ করেছিলেন। এই সিনেমায় অমিতাভ ১০২ বছরের এক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন, যিনি এখনও নিজের জীবনে পুরোদমে মস্তি করে চলেছেন।

ঝুম বরাবর ঝুম–২০০৭
এই সিনেমাটি কখন এলো আর কখন চল এগেল তা বোঝাই যায়নি। কিন্তু সেই সময় অমিতাভ বচ্চনের লুকস অনেকেরই নজর কেড়েছিল। তিনি একজন রাস্তার গায়কের চরিত্রে অভিনয় করেন, যার রঙিন কোট ও দারুণ সুন্দর টুপি দেখে দর্শকরা বাহবা দেন।

পা–২০০৯
বলিউডে এই সিনেমার মতো আর কোনও দ্বিতীয় সিনেমা তৈরি হয়নি, যেখানে অমিতাভ বচ্চন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরিচালক আর বাল্কির সিনেমায় তাঁর চরিত্র যখন তিনি ভক্তদের কাছে প্রকাশ করেন তখন তিনি তাঁর অনুগামীদের রীতিমতো অবাক করেছিলেন। বি গ বি এই ছবিতে ১২ বছরের প্রোজেরিয়া শিশুর ভূমিকায় অভিনয় করেন। অমিতাভের বাস্তব জীবনের ছেলে অভিষেক এখানে তাঁর বাবার ভূমিকায় ছিলেন।

চিনি কম–২০০৭
এত হ্যান্ডসাম শেফ হলে প্রেমে কে না পড়বে? এই সিনেমায় তাই আমরা টাব্বুকে দোষ দিই না, কারণ তিনি তাঁর দ্বিগুণ বয়সের ব্যক্তির প্রেমে পড়েছেন। এই সিনেমায় অমিতাভকে সাদা শেফের কোট, ছোট পনিটেল ও সল্ট অ্যান্ড পেপার ফ্রেঞ্চ দাঁড়িতে দেখা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications