সুশান্ত কাণ্ডে ইডির এই প্রশ্নবাণ বিপদে ফেলতে পারে রিয়া ও তাঁর পরিবারকে

সুশান্ত কাণ্ডে ইডির এই প্রশ্নবাণ বিপদে ফেলতে পারে রিয়া ও তাঁর পরিবারকে

আঁটঘাট বেঁধেই ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে জড়িত রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের জন্য প্রশ্ন সাজিয়ে রেখেছে ইডি, যা বিপদে ফেলতে পারে অভিনেত্রী ও তাঁর পরিবারকে।

২০টিরও বেশি প্রশ্ন করা হবে

২০টিরও বেশি প্রশ্ন করা হবে

শীর্ষ ইডি কর্মকর্তা জানিয়েছেন, রিয়া ও তাঁর পরিবারের জন্য ২০টির ওপর প্রশ্ন সাজিয়ে রাখা হয়েছে। এই প্রশ্নগুলি সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্ন। প্রসঙ্গত এই অভিনেতাকে গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভাই শৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে রিয়া ইডির দফতরে হাজির হন। এর আগে রিয়ার হাজিরার আর্জি খারিজ করে দিয়েছিল ইডি।

স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন

স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন

রিয়া ও তাঁর পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যবসা ও যে সংস্থাগুলিতে রিয়া ও তাঁর পরিবার অংশীদার রয়েছেন সে বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন করবে ইডি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইডির আধিকারিক জানিয়েছেন যে প্রথমে রিয়াকে তাঁর ঠিকানা, পেশা, পরিবারের সদস্য, উপার্জনের পদ্ধতি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ডের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এছাড়াও রিয়াকে প্রশ্ন করা হবে, কীভাবে তিনি সুশান্ত সিং রাজপুতকে চিনলেন?‌ এবং তা কতদিন ধরে, সুশান্তের সঙ্গে আর্থিক লেনদেনের বিবরণ বা তাঁর অর্থের জন্য প্রয়াত অভিনেতার সঙ্গে কোনও চুক্তি থাকলে তাঁকে জানাতে বলা হবে।

আয়কর রিটার্নের বিশদ তথ্য

আয়কর রিটার্নের বিশদ তথ্য

ইডি রিয়ার আয়কর রিটার্নের বিশদ তথ্য জানতে পারে। ওই আধিকারিক জানিয়েছেন, রিয়ার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তির ব্যাপারেও ইডিকে জানাতে হবে। ইডি মুম্বইয়ে রিয়ার কেনা দু'‌টি সম্পত্তির বিষয়ে জানতে আগ্রহী। রিয়াকে প্রশ্ন করা হতে পারে যে কার নামে এই সম্পত্তিগুলি কেনা হয়েছে এবং কীভাবে তিনি তার জন্য টাকা জোগাড় করেছেন।

সুশান্ত কোনও সম্পত্তির উইল তৈরি করেছেন কিনা এবং তাতে রিয়ার নাম রয়েছে কিনা এবং রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের যোগাযোগ কেমন তা ইডি বিশদে অনুসন্ধান করবে। সূত্রের খবর, ইডি তার পরিবারের সদস্যদের আয়ের বিবরণ এবং সদস্যদের মধ্যে যদি কেউ রিয়ার উপর নির্ভরশীল থাকে তবে তার খোঁজও নেবে।

ব্যাঙ্কের বিবৃতি, দু’‌টি সংস্থার বিশদ বিবরণ জানতে চাইবে ইডি

ব্যাঙ্কের বিবৃতি, দু’‌টি সংস্থার বিশদ বিবরণ জানতে চাইবে ইডি

রিয়াকে তাঁর ব্যাঙ্কের বিবৃতি এবং অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত অর্থের বিবরণ এবং সুশান্তের বাবা কে কে সিংয়ের ২৫ জুলাই করার অভিযোগ অনুযায়ী সুশান্তের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন ঘটলে তার বিবরণ জমা দিতে বলা হবে। বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা অভিযোগে জানিয়েছিলেন যে রিয়া তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি আত্মসাৎ করেছে। ইডি ইতিমধ্যেই অর্থ তছরূপের মামলা দায়ের করেছে রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, সুশান্তের সঙ্গে তিনি এবং তাঁর ভাই যে দুটি সংস্থায় ডিরেক্টর ছিলেন তার আর্থিক লেনদেনের বিবরণ নিয়েও ইডি জিজ্ঞাসা করবে। রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা বিদেশের কোথাও কোনও বিনিয়োগ করেছে কিনা তা নিয়েও ইডি তদন্ত করবে।

রিয়ার বিরুদ্ধে উঠেছে বহু অভিযোগ

রিয়ার বিরুদ্ধে উঠেছে বহু অভিযোগ

সুশান্ত এবং রিয়ার সম্পর্ক অভিনেতার মৃত্যুর আগে পর্যন্ত ছিল। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে বহু অভিযোগ করেছেন। যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, তাঁর ছেলের থেকে টাকা নেওয়া এবং সুশান্ত যাতে তাঁর মেডিক্যাল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ না করেন তার জন্য হুমকি এবং তাঁকে তাঁর পরিবারের থেকে আলাদা করে রাখার অভিযোগ অন্যতম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+